News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে সর্টসার্কিটের আগুনে পুড়ল ঘর
Image

চড়িলামে সর্টসার্কিটের আগুনে পুড়ল ঘর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জানুয়ারি৷৷ মধ্যরাতে বিশালগড় থানাধীন চড়িলাম রাজীব কলোনী এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিন সর্টসার্কিটে আগুন লেগে যায় রান্না ঘরে৷ তাতে ওই ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে৷

রাজীব কলোনীর সিশান মিয়ার বাড়ির রান্নাঘরে ফ্রীজের মধ্যে বৈদ্যুতিন সংযোগের যে তার ছিল তাতে আগুন ধরে যায়৷ সাথে সাথেই আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে৷ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে গ্রামের রাস্তা হওয়াতে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছতে পারেনি৷ কোনওরকমে লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ প্রসঙ্গত, স্থানীয় জনগণের দাবী ওই এলাকায় জরুরী প্রয়োজনে যাতে ফায়ার সার্ভিস পৌঁছতে পারে সেজন্য রাস্তা সংক্কার করা প্রয়োজন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top