News Flash

  • Home
  • Uncategorized
  • বীর সাভারকর প্রসঙ্গে এবার কংগ্রেসকে আক্রমণ করল এনসিপি
Image

বীর সাভারকর প্রসঙ্গে এবার কংগ্রেসকে আক্রমণ করল এনসিপি

মুম্বই, ৪ জানুয়ারি(হি.স.) : বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত পুস্তিকা প্রকাশ ইস্যুতে এবার কংগ্রেসকে আক্রমণ করল এনসিপি| এবিষয়ে কংগ্রেসের সমালোচনা করে ওই বিতর্কিত পুস্তিকা তুলে নিতে বলেছেন এনসিপির মুখপাত্র তথা মহা আঘাড়ি জোটের মন্ত্রী নবাব মালিক |

বৃহস্পতিবার থেকে ভোপালে শুরু হওয়া কংগ্রেস সেবাদল কর্মীদের দশ দিনের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের মাঝে ‘বীর সাভারকর কিতনে বীর’ নামের পুস্তিকা বিলি করা হয়েছে। এতে সাভারকার সম্পর্কে অশালীন মন্তব্য করা হয়েছে | এই প্রসঙ্গে কংগ্রেসকে তোপ দেগে নবাব মালিক বলেন, ‘নীতিগত বিরোধ থাকলেই যে ব্যক্তিগত আক্রমণ করতে হবে বা কুরুচিকর মন্তব্য করতে হবে এরকম নয়। এভাবে আপত্তিজনক বিষয় লেখা উচিত নয়। এই পুস্তিকাটি তুলে নেওয়া উচিত।’

সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের এই পুস্তিকা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সেখানে বিনায়ক দামোদর সভারকারকে ‘সমকামী’ আখ্যা দেওয়া হয়েছে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে সাভারকরের সঙ্গে সম্পর্ক ছিল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের।সাভরকরের সঙ্গে নাথুরাম গডসের সম্পর্ক ছাড়াও সেখানে বলা হয়েছে, আরএসএস ও সাভরকরই ভারত ভাগের জন্য দায়ী। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে একাধিক বিতর্কিত বিষয়   উঠে এসেছে ওই পুস্তিকায় ।

‘বীর সাভারকর কিতনে বীর’ নিয়ে আগেই শিবসেনার মুখপাত্র কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, ‘বীর সাভারকর এক মহান ব্যক্তি ছিলেন। একটি রাজনৈতিক দলের একাংশ ক্রমাগত তাঁর বিরুদ্ধে কথা বলে যায়। এতেই স্পষ্ট যে তাদের মাথায় কতটা ময়লা জমে।’

এদিকে কংগ্রেসের এই পুস্তিকা নিয়ে বিরোধিতা করেছে বিজেপিও | বিজেপির পক্ষ থেকে বলা হয়, ‘বীর সাভারকারকে ইন্দিরা গান্ধী শ্রদ্ধা করতেন বলেই সাভারকারের নামে তৈরি হয়েছে স্ট্যাম্প। ফলে কংগ্রেস ওই পুস্তিকা যেন ‘তথ্য সঠিক’ করে প্রকাশ করে।’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top