News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ ও বিএসএফের পৃথক অভিযানে ৮ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, ধৃত এক
Image

পুলিশ ও বিএসএফের পৃথক অভিযানে ৮ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ রাজ্যে জোরকদমে চলছে নেশা-বিরোধী অভিযান৷ আমতলি এবং কদমতলায় প্রচুর ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ এর সঙ্গে একজনকে পুলিশ আটক করেছে৷ ধৃতকে করিমগঞ্জ (দক্ষিণ অসম) জেলার পাথারকান্দি এলাকার সালে আহমেদ (২২) বলে শনাক্ত করা হয়েছে৷ তাকে উত্তর ত্রিপুরার কদমতলায় বমাল ধরেছে পুলিশ৷ এদিকে ত্রিপুরায় নেশা-বিরোধী অভিযানের ইতিহাসে আজ সর্ববৃহৎ সাফল্য পেয়েছে বিএসএফ৷


পশ্চিম ত্রিপুরার আমতলি থানাধীন মতিনগর গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে বাজারমূল্য ৮ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৬৮ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে৷ এর সঙ্গে দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে বিএসএফ৷
এদিকে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ ৯,৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ এগুলোর বাজারমূল্য ৪৯ লক্ষ টাকা৷ মাদক পাচারের সঙ্গে জড়িত পাথারকান্দির এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে৷ সব মিলিয়ে আজ ত্রিপুরায় বিএসএফ এবং পুলিশ মিলে ৮ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার হয়েছে৷


আজ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ভারপ্রাপ্ত আইজি অশোক কুমার যাদব বলেন, নেশা-বিরোধী অভিযানে ক্রমাগত সাফল্য মিলছে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্ট (ডিআরআই)-কে সাথে নিয়ে পশ্চিম জেলার আমতলি থানাধীন মতিনগর গ্রামে টুনু মিয়াঁ-র বাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৮ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, টুনু মিয়াঁ বর্তমানে বিশালগড়ে বসবাস করছে৷ মতিনগরের বাড়িতে তার ভাতিজা সোয়াগ মিয়াঁকে থাকতে দিয়েছিল৷ ওই বাড়িতে অভিযান চালিয়েই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ কিন্তু সোয়াগ মিয়াঁ পালাতে সক্ষম হয়েছে৷ তিনি জানান, ওই বাড়ি থেকে ইয়াবা পাচারে ব্যবহৃত দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷ তিনি বলেন, উদ্ধারকৃত নেশা সামগ্রী ডিআরআই আগরতলার হাতে তুলে দেওয়া হয়েছে৷


এদিকে, ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে পাচারের সময় ১,১৪৫ শিশি ফেন্সিডিল, ৩১ কেজি গাঁজা, ৩টি গবাদি পশু-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ এগুলো বাজারমূল্য ১৪ লক্ষ ৬৯ হাজার ৮২৮ টাকা৷ এছাড়া এর সাথে ১ লক্ষ বাংলাদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে বলে বিএসএফের ভারপ্রাপ্ত আইজি জানিয়েছেন৷ তিনি আরও জানান, সদ্যবিদায়ী ২০১৯ সালে ৩৪ কোটি ২৭ লক্ষ ২১ হাজার ৭৫০ টাকা মূল্যের নেশা জাতীয় ও পাচার সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ তেমনি, নতুন বছর এখন পর্যন্ত ৮ কোটি ৬৭ লক্ষ ৪৯ হাজার ৮৫৩ টাকা মূল্যের নেশা জাতীয় এবং অন্যান্য পাচার সামগ্রী উদ্ধার করা হয়েছে৷


অন্যদিকে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বাধীন পুলিশের দল তারকপুর কুকিতল সীমান্ত সড়কে পাচারের সময় ৯,৮০০টি ইয়াবা ট্যাবলেট-সহ পাথারকান্দি থানার অন্তর্গত নয়াগ্রামের যুবক সালে আহমেদ (২২)-কে আটক করেছে৷ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা৷ খবর পেয়ে ছুটে যান উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷ তিনি জানান, অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের জন্য বহু পরিমাণের ইয়াবা নিয়ে যাওয়া হবে বলে আগাম খবর পাওয়া গিয়েছিল৷ সেই খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ পাচারকারীকে পাকড়াও করার জন্য ওত পেতে বসে থাকে৷ আজ বিকেল চারটে নাগাদ সাফল্য হাতে এসেছে, জানান তিনি৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত যুবককে আগামীকাল আদালতে পেশ করা হবে৷


এছাড়াও এদিনের সভায় জলশক্তি অভিযান, রোডসাইড বিউটিফিকেশন, দফতরের নতুন কর্মসূচি, কদমতলা ব্লকে আগর চাষের জন্য পরিকল্পনা গ্রহণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ এদিনের সভায় সচিব কিরণ গিত্যে, বিশেষ সচিব অপূর্ব রায় সহ বন দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top