News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুল পড়ুয়াদের গীতা পাঠ প্রয়োজন, দাবি গিরিরাজের
Image

স্কুল পড়ুয়াদের গীতা পাঠ প্রয়োজন, দাবি গিরিরাজের

বেগুসরাই(বিহার), ২ জানুয়ারি (হি.স.) : স্কুল পড়ুয়াদের গীতা পড়ানো হোক বলে দাবি তুললেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা গিরিরাজ সিং। এতে ঐতিহ্যের মূল্যবোধ প্রতিটি পড়ুয়াদের মধ্যে বিকশিত হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি বিদেশে গিয়ে ভারতীয় পড়ুয়াদের গোমাংস খাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার রাতে বিহারের বেগুসরাইতে এক সভায়  বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং স্কুলপাঠ্যে ভগবত গীতার অন্তর্ভুক্তর পক্ষে সওয়াল করে জানিয়েছেন, ভগবত গীতা স্কুলগুলিতে পড়ানো উচিত। বর্তমানে শিশুদের মিশনারি স্কুলে পাঠানো হচ্ছে। তারপর আইআইটি থেকে বেরিয়ে ইঞ্জিনিয়র, কালেকটর, পুলিশ সুপার হচ্ছে আবার কেউ বিদেশে যাচ্ছে। বিদেশে গিয়ে তারা গোমাংস ভক্ষণ করছে। কারণ তারা ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ জানে না। সংস্কৃতি রক্ষা করলেই যে ভারতের রক্ষা তা মনে করিয়ে দিয়ে গীতা পাঠের উপর জোর দিয়েছেন তিনি।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘কয়েকটি বাড়িতে সমীক্ষা চালিয়ে দেখেছি যে মাত্র ১৫টি বাড়িতে রয়েছে হনুমান চালিশা, মাত্র তিনটি বাড়িতে গীতা এবং রামায়ণ পাওয়া গিয়েছে। সেই কারণে আমাদের শিশুরা পারম্পরিক জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে।’ উল্লেখ করা যেতে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গীতা পাঠের উপর গুরুত্ব দিয়েছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top