News Flash

  • Home
  • Uncategorized
  • চোটের কবলে সুশীল কুমার, ৭৪ কেজির ট্রায়াল স্থগিত হচ্ছে না, জানাল কুস্তি ফেডারেশন
Image

চোটের কবলে সুশীল কুমার, ৭৪ কেজির ট্রায়াল স্থগিত হচ্ছে না, জানাল কুস্তি ফেডারেশন

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার চোটের কারণে দেখিয়ে ৭৪ কেজির ফ্রি স্টাইল কুস্তির ট্রায়াল স্থগিত করার অনুরোধ করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ফেডারেশনের তরফে খারিজ করে দিল। ফেডারেশনের পক্ষ থেকে কোনও ট্রায়াল স্থগিত হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় এই কুস্তিগীর তাঁর চোট প্রসঙ্গে জানিয়েছেন, ‘হাতে সামান্য চিড় ধরেছে। সেকারণেই ট্রায়াল থেকে নাম তুলে নিতে বাধ্য হলাম।’

হাতের চোট প্রসঙ্গে ভারতীয় কুস্তি ফেডারেশনকে ইতিমধ্যে নিজের মেডিক্যাল রিপোর্ট দিয়েছেন সুশীল। চোটের জন্য সুশীল ৭৪ কেজি বিভাগের কুস্তির ট্রায়াল স্থগিত রাখার জন্য অনুরোধ করেছিলেন। শুক্রবার থেকে ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তি ও গ্রিকো রোমান কুস্তি দলের ট্রায়াল হবে। ট্রায়াল থেকে বাছাই করা অলিম্পিকের কুস্তির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য যাবে। ২৭ থেকে ১৯ মার্চ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার প্রতিযোগীরা লড়াইয়ে নামবে। কুস্তির ফেডারেশনের পক্ষ থেকে এদিন সুশীলের চোট নিয়ে আলোচনা হয়। যারপর সুশীলের ক্যারাগরির ট্রায়াল পিছনো হচ্ছে না বলে জানা গিয়েছে। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভুষণ সরন সিং বলেন, ‘ট্রায়ালের কোনও বিভাগে কোনও পরিবর্তন হচ্ছে না। ৭৪ কেজি বিভাগের ট্রায়াল নির্দিষ্ট সময়েই হবে। সুশীল চোট পাওয়ায় আমরা দুঃখিত, কিন্তু আমাদের কিছু করার নেই।’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top