News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আশীর্বাদ চেয়েছেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আশীর্বাদ চেয়েছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রবীণদের আশীর্বাদ চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ইংরেজি নতুন বছরে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতর পরিচালিত নরসিংগড়ে অবস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল বৃদ্ধাশ্রম পরিদর্শনে গিয়ে প্রবীণদের আশীর্বাদ চেয়েছেন তিনি৷ প্রবীণদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, আপনাদের আশীর্বাদধন্য হতেই ছুটে এসেছি৷


বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে মতবিনিময় করেন৷ তাঁদের সমস্যার কথা জেনে সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি৷ মুখ্যমন্ত্রী আজ বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে নিয়ে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কেকও কেটেছেন৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের মতো প্রবীণদের আশীর্বাদ কামনা করছি৷ সেই উদ্দেশ্যেই ইংরেজি নববর্ষের প্রথম দিনটিতে আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করার জন্য ছুটে এসেছি, আবাসিকদের উদ্দেশ্যে বলেন তিনি৷ তাঁর পরামর্শ, এই বৃদ্ধাশ্রমের সকলেই সুস্থ ও রোগমুক্ত থাকার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সর্বদা সচেতন থাকুন৷ নিজেদেরকে সুস্থ রাখতে হলে বৃদ্ধাশ্রমের ছোটখাটো কাজ যেমন বাগান পরিচর্যা করা, দৈনন্দিন পূজার্চনা করা, হাঁটাহাঁটি, নিজেদের কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেগুলি লক্ষ্য রাখা ইত্যাদি কাজগুলি করা আবশ্যক৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার অন্যান্য প্রবীণরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মাধ্যমে যে রকম বয়স্ক ভাতা পাচ্ছেন, ঠিক তেমনি ওই বৃদ্ধাশ্রমের আবাসিকগণ বয়স্ক ভাতা পেতে পারেন সে বিষয়ে ত্রিপুরা সরকার শীঘ্র উদ্যোগ গ্রহণ করবে৷ অন্যান্যদের মতো এখানকার আবাসিকদের ভাতাও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে, জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top