News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম জালিয়াতি কান্ডে চার হ্যাকারকে রাজ্যে আনল পুলিশ
Image

এটিএম জালিয়াতি কান্ডে চার হ্যাকারকে রাজ্যে আনল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ অবশেষে রাজ্যে সর্ববৃহৎ এটিএম জালিয়াতি কান্ডে চার জন্য হ্যাকারকে আনতে সক্ষম হলো ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা৷ তাদের আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ৷ ওই চারজনকে কলকাতায় বেলঘড়িয়াতে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ৷
প্রসঙ্গত আগরতলা শহরের বিভিন্ন এটিএম হ্যাক করে ৭০ লক্ষাধিক টাকা লুটে নিয়েছিল হ্যাকাররা৷ ওই হ্যাকিংয়ে তুর্কির বাসিন্দা হাকান জানবুরকান, ফেতাহ আলদেমির এবং দুই বাংলাদেশি নাগরিক মহম্মদ হান্নান ও মহম্মদ রফিকুল ইসলাম যুক্ত রয়েছে৷ তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ গত ১৯ নভেম্বর গ্রেফতার করেছিল৷


এ বিষয়ে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখার ডিএসপি দীপঙ্কর পাল জানিয়েছেন, আগরতলায় বেশ কয়েকজন গ্রাহকের টাকা এটিএম হ্যাক করে লুটে নিয়েছিল ওই হ্যাকরা৷ তারা মুম্বাই, দিল্লি, কলকাতা এবং গুয়াহাটিতেও এটিএম হ্যাক করে অনেকের টাকা লুটে নিয়েছে৷ পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেফতার করার পর সাইবার ক্রাইম শাখার একটি টিম কলকাতায় উড়ে গিয়েছিল তাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য৷ দীর্ঘ চেষ্টার পর আজ তাদের কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে আগরতলা আনা হয়েছে৷

দীপঙ্করবাবু আরোও জানিয়েছেন রাতেই তাদের মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ আপাতত ওই চারজনকে এনসিসি থানার লকআপে রাখা হয়েছে৷ আগামীকাল তাদের আদালতে সোর্পদ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top