News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দূর্ঘটনায় নিহত এক, আহত চার
Image

পৃথক দূর্ঘটনায় নিহত এক, আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি : জিরানীয়ার মাধববাড়ির কলাবাগানে যান দুর্ঘটনায় মৃত এক৷ গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন আরো এক৷ মৃত যুবকের নাম সুমন দেববর্মা৷ রাস্তার পাশে বিকল হয়ে দাড়িয়ে থাকা টিআর-০১-আর- ১৫২১ নম্বরের বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় টিআর ০৬-বি৭৬০৬ নম্বারের বাইকের৷

ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সুমন দেববর্মার৷ গুরুতর আহত অবস্থায় জিবিতে নিয়ে যাওয়া হয় খোয়াই নিবাসী বাইকের মালিককে৷ বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে জিরানীয়ার মাধববাড়ির কলাবাগান এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷


উড়াল পুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ গাড়ি দুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ উড়ালপুল দিয়ে দ্রুতবেগে চলার সময় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ চালকদের অসাবধনতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top