News Flash

  • Home
  • Uncategorized
  • ট্ৰাইবাল বেল্ট ও ব্লক এলাকা থেকে অজনজাতি বসতি উচ্ছেদের নিৰ্দেশ গুয়াহাটি উচ্চ আদালতের
Image

ট্ৰাইবাল বেল্ট ও ব্লক এলাকা থেকে অজনজাতি বসতি উচ্ছেদের নিৰ্দেশ গুয়াহাটি উচ্চ আদালতের

গুয়াহাটি, ৩১ ডিসেম্বর (হি.স.) : অসমের ট্রাইবাল বেল্ট ও ব্লক এলাকায় জবরদখলকারী অজনজাতি বাসিন্দাদের উচ্ছেদ করার নিৰ্দেশ জারি করেছে গুয়াহাটি উচ্চ আদালত। জনৈক প্ৰদ্যুৎকুমার বরার দাখিলকৃত জনস্বার্থ আবেদন (পিআইএল)-এর ভিত্তিতে উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় লাম্বা এবং বিচারপতি অচিন্ত্যমল্ল বুজরবরুয়ার ডিভিশন বেঞ্চ এই নিৰ্দেশ দিয়েছে।

ইতিমধ্যে ট্রাইবাল বেল্ট ও ব্লক এলাকায় জবরদখলকারী অজনজাতি বাসিন্দাদের উচ্ছেদ সংক্রান্ত আদালতের নির্দেশ বঙাইগাঁও, কামরূপ (মেট্রো), মরিগাঁও, শোণিতপুর এবং তিনসুকিয়ার জেলাশাসকদের পাশাপাশি বিটিএডি-র কোকরাঝাড়, চিরাং, বাকসা এবং ওদালগুড়ি জেলার দায়িত্বপ্রাপ্ত বিটিসি-র মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। জেলাশাসক এবং বিটিসি-র মুখ্যসচিবদের এই নির্দেশ আগামী ৩ ফেব্ৰুয়ারির মধ্যে কার্যকর করে এ সংক্রান্ত রিপোর্ট ৫ ফেব্রুয়ারি দাখিল করতে নিৰ্দেশ দিয়েছে আদালত। এদিন (৫ ফেব্ৰুয়ারি) সংশ্লিষ্ট জনস্বার্থ আবেদনের ওপর ফের শুনানি গ্ৰহণ করা হবে।

বিজ্ঞপ্তিযোগে জেলাশাসক এবং সংশ্লিষ্ট অন্য আধিকারিকদের ১৮৮৬ সালের আইনের দফা দশ কঠোরভাবে বলবৎ করতে নিৰ্দেশ দিয়েছে আদালত। এক্ষেত্ৰে উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণ না করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গুয়াহাটি আদালতের নিৰ্দেশ কাৰ্যকর হলে বড়োল্যান্ডের (বিটিএডি এলাকা) ট্ৰাইবাল বেল্ট ও ব্লকগুলোর ৩,৮৯,৭০৫ বিঘা ভূমি জবরদখলকৃত ১,০১,৭২৩ জন মানুষ উচ্ছেদের সম্মুখীন হবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top