News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন কংগ্রেস নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন কংগ্রেস নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ

বৈশালি (বিহার), ২৮ ডিসেম্বর (হি.স.): সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফেরা আর হল না| বিহারের বৈশালিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন একজন কংগ্রেস নেতা| নিহত কংগ্রেস নেতার নাম হল-রাকেশ যাদব| বৈশালির সিনেমা রোডের ঘটনা| শনিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ সিনেমা রোডে অবস্থিত একটি ব্যামাগারের কাছে কংগ্রেস নেতা রাকেশ যাদবকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কংগ্রেস নেতাকে উদ্ধার করে সফদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|

সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) রাঘব দয়াল জানিয়েছেন, ‘শনিবার সকালে সিনেমা রোডে অবস্থিত একটি ব্যামাগারের কাছে কংগ্রেস নেতা রাকেশ যাদবকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়| পাঁচ-রাউন্ড গুলি চালায় আততায়ীরা| কংগ্রেস নেতাকে উদ্ধার করে সফদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|’

কংগ্রেস সূত্রের খবর, প্রতিদিন বৈশালির মীনাপুর গ্রাম থেকে হেঁটে ৩ কিলোমিটার দূরে ওই ব্যামাগারে যেতেন কংগ্রেস নেতা রাকেশ যাদব| এদিন সকাল ৬.৩০ মিনিট নাগাদ মোটরবাইকে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃতু্য হয় কংগ্রেস নেতার| পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে| আততায়ীদের শনাক্ত করার জন্য ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top