News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উন্নত ধানের কল নেই, হতাশ খাদ্যমন্ত্রী
Image

রাজ্যে উন্নত ধানের কল নেই, হতাশ খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যে উন্নত ধানের কল নেই৷ তাই হতাশা প্রকাশ করে খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব বলেন, উন্নত ধানের মিল খোলার জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে৷ বৃহস্পতিবার ত্রিপুরা চাক্কি মিলস্যাসোসিয়েশনের্ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে খাদ্যমন্ত্রী এই কথা উল্লেখ করে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে উন্নত ধানের মিল খুলতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷


রাজ্যে এফসিআই সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে৷ কিন্তু, উন্নত ধানের মিল না থাকায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ খাদ্যমন্ত্রী বলেন, এক কুইন্টাল ধান ভাঙতে মিল মালিকদের এফসিআই ২০ টাকা দিচ্ছে৷ কিন্তু, ত্রিপুরায় এক কুইন্টাল ধান ভাঙার দর রয়েছে ১৫০ টাকা৷ স্বাভাবিকভাবেই অতিরিক্ত অর্থ রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে৷ তিনি জানান, গত বছর এফসিআইয়ের ধান ক্রয়ের ফলে ত্রিপুরার ২৮ হাজার কৃষক উপকৃত হয়েছেন৷ এ বছর উপকৃত কৃষকের সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন৷


খাদ্যমন্ত্রী বলেন, এক সময় ত্রিপুরায় এক কুইন্টাল ধান ১ হাজার টাকা ধরে বিক্রি করতেন কৃষকরা৷ এ বছর এক কুইন্টাল ধানে ১৮১৫ টাকা পাবেন তাঁরা৷ স্বাভাবিকভাবেই কৃষকরা ক্রমশ আর্থিকভাবে উপকৃত হচ্ছেন৷ খাদ্যমন্ত্রী বলেন, উন্নত ধানের মিল চালু করার ক্ষেত্রে প্রচুর অর্থ খরচ করতে হয়৷ সেক্ষেত্রে একজন ব্যক্তির পক্ষে উন্নত ধানের মিল খোলা সম্ভব নয়৷ কিন্তু, ৮-১০ জন মিলে অনায়াসেই উন্নত ধানের মিল খুলতে পারেন৷ এ ক্ষেত্রে প্রয়োজনীয় ঋণ ত্রিপুরা সরকার বন্দোবস্ত করে দেবে৷ তাছাড়া, খাদ্য ও শিল্প দফতর অন্যান্য সহায়তা করবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top