News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব চন্দ্রমল্লিকা দিবসে প্রদর্শনী আগরতলায়
Image

বিশ্ব চন্দ্রমল্লিকা দিবসে প্রদর্শনী আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ আজ বিশ্ব চন্দ্রমল্লিকা দিবস৷ এ উপলক্ষ্যে আগরতলাদ্দ সিটি সেন্টার প্রাঙ্গণে চন্দ্রমল্লিকা ফুলের প্রদর্শনী ও প্রতিযোগিতা হচ্ছে৷ ত্রিপুরা ক্রিসেন্থমাম গিল্ড এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে৷ এ-বিষয়ে গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ২০ বছর ধরে ত্রিপুরায় বিশ্ব চন্দ্রমল্লিকা দিবস পালন করা হচ্ছে৷ ফুলপ্রেমীদের উৎসাহ বাড়ানোর তাগিদেই এই দিবসটি পালনে আমাদের উদ্বুদ্ধ করেছে৷


তাঁর কথায়, পরিবেশ নিয়ে সকলেরই ভাবনা চিন্তা করা উচিত৷ ফুলের প্রতি সকলেরই আকর্ষণ থাকে৷ সেই আকর্ষণকে বাড়িয়ে তোলা আমাদের লক্ষ্য৷ তিনি বলেন, এ বছর প্রদর্শনীতে ৮ ধরনের চন্দ্রমল্লিকা ফুল নিয়ে হাজির হয়েছেন প্রতিযোগীরা৷ মোট ১৩ জন প্রতিযোগী এ বছর প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ তিনি জানান, ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী৷


বিশ্বজিৎবাবু বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদানের পাশাপাশি চারজনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে৷ মূলত, ফুলের এই প্রদর্শনীতে উৎসাহ বাড়াতেই চারজনকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি আমরা, বলেন তিনি৷


এদিন তিনি জানান, প্রতিবছরের মতো এ বছরও এই প্রদর্শনীর বিপুল সাড়া লক্ষ্য করা যাচ্ছে৷ তাতে স্পষ্ট, ফুলের প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে৷ তাঁর কথায়, এই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীরা ভীষণ পরিশ্রম করে চন্দ্রমল্লিকা ফুল নিয়ে হাজির হন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top