News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক কাৰ্যকলাপে জড়িত সরকারি কৰ্মচারী! অনুশাসনমূলক ব্যবস্থা গ্ৰহণের নিৰ্দেশ
Image

রাজনৈতিক কাৰ্যকলাপে জড়িত সরকারি কৰ্মচারী! অনুশাসনমূলক ব্যবস্থা গ্ৰহণের নিৰ্দেশ

গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : সরকার-বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক কার্যকলাপে জড়িত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ মুহূর্তে সমগ্ৰ রাজ্যের পাশাপাশি দেশজুড়ে ‘নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরুদ্ধে প্ৰবল প্ৰতিবাদের ঢেউ উঠেছে। সিএএ-বিরোধী আন্দোলনে অসমের কতিপয় সরকারি শিক্ষক জড়িত হয়েছেন বলে অভিযোগ তুলে অসম প্ৰাথমিক শিক্ষা অধিকরণ এক নিৰ্দেশনা জারি করেছে। 

রাজ্যের প্ৰত্যেক জেলা শিক্ষা আধিকারিকের কাছে অসম প্ৰাথমিক শিক্ষা অধিকর্তা নিৰ্দেশনা জারি করে বলেছেন, সাম্প্রতিককালের বহুল প্ৰচলিত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্ৰাম ইত্যাদি সোশাল মিডিয়ায় যে সকল বিভাগীয় নিয়মিত অথবা ঠিকাভিত্তিক সরকারি কৰ্মচারী রাজনৈতিক কাৰ্যকলাপ এবং গতিবিধির সঙ্গে জড়িত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় অনুশাসনমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

বিজ্ঞপ্তিটি এ-রকম, ‘রাজনৈতিক কাৰ্যকলাপের সঙ্গে জড়িত হয়ে অসম পরিষেবা বিধি, ১৯৬৪-এর নিয়ম ভঙ্গের অভিযোগ এনে এ-ধরনের কৰ্মচারী তথা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকদের নিজ নিজ জেলার অন্তৰ্গত ব্লক প্ৰাথমিক শিক্ষা আধিকারিক, সহকারী পরিদৰ্শক এবং উপ-পরিদৰ্শকদের কাছেও এই নিৰ্দেশনা প্ৰেরণের ব্যবস্থা করা হোক।’ ইতিমধ্যে ‘সিএএ’ বিরোধী গণ-সংগ্ৰামে সাধারণ জনতার সঙ্গে সামানভাবে ঝাঁপানো সরকারি কৰ্মচারী এবং শিক্ষকরা বিষয়টি কীভাবে গ্ৰহণ করেন তা লক্ষণীয় হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top