News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত ৫০ বছরে বেকারের হার বর্তমানে সর্ববৃহৎ : মানিক সরকার
Image

বিগত ৫০ বছরে বেকারের হার বর্তমানে সর্ববৃহৎ : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রবিবার আগরতলা টাউন হলে যুব শ্রমজীবি রাজ্য কনভেশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিট্যুর বর্ষীয়ান নেতা শংকর প্রসাদ দত্ত, মানিক দে, তপন চক্রবর্তী প্রমুখ৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ আগরতলা টাউন হলে আয়োজিত যুব কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, গোটা দেশে বেকারত্ব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ বিগত ৫০ বছরে বেকারের হার বর্তমানে সর্ববৃহৎ৷


আরএসএসের নিয়ন্ত্রনাধীন বিজেপি সরকারের আমলে গত ৬ বছরে পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করে চলেছে বলে অভিযোগ করেন তিনি৷ বিরোধী দলনেতা আরও বলেন, কৃষকরা কৃষিকাজ ছেড়ে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে৷ কৃষক ও কৃষির স্বার্থে যে সব পদক্ষেপ গ্রহণ করা দরকার সেইসব পদক্ষেপ সরকার গ্রহণ করছে না৷ মানিকবাবু বলেন, আমাদের দেশের ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল৷ তারা যদি জীবন ধারনের নূ্যনতম নিশ্চয়তা না পায় তাহলে বাঁচবে কি করে৷ এর প্রতিফলন ঘটছে আমাদের ব্যবসা বাণিজ্যে৷ ফলে চাহিদা কমে যাচ্ছে৷


বিভিন্ন সামগ্রীর চাহিদা কমে যাওয়ার শিল্প কলকারখানা বন্ধ হয়ে পড়ছে৷ ফলে শ্রমজীবি অংশের মানুষ কাজ হারাচ্ছে৷ উৎপাদিত সামগ্রী বাজারজাত না হওয়ার কারণেই কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে পড়ছে৷ এই পরিস্থিতিতে কর্মচ্যুতি ঘটছে৷ এ অবস্থা থেকে উত্তোরনের পথ খোঁজার লক্ষ্যেই ট্রেড ইউনিয়নগুলি আন্দোলনে সামিল হচ্ছে বলেও উল্লেখ করেন বিরোধী দলনেতা৷ যুব কনভেনশন থেকে বেকারদের কর্মসংস্থান ও দেশের আর্থিক মন্দাদশা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top