News Flash

  • Home
  • Uncategorized
  • নিহত বিক্ষোভকারীদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা সরকারের
Image

নিহত বিক্ষোভকারীদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা সরকারের

বেঙ্গালুরু, ২২ ডিসেম্বর (হি.স.) : পুলিশের গুলিতে নিহত দুই বিক্ষোভকারীর পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে মেঙ্গালুরুর । ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিক্ষোভকারীরা স্থানীয় থানায় ভাঙচুর চালাতে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। নিহত হয় দুই বিক্ষোভকারী। নিহতদের পরিবারবর্গকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে নিহতদের পরিবারবর্গকে সঙ্গে দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা কুমারস্বামী।

উল্লেখ করা যেতে পারে সংসদের নিম্নকক্ষ লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদান করা হবে। বিষয়টি নিয়ে নিন্দায় সোচ্চার হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল কংগ্রেসের মত দলগুলি। এই আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে যে হিংসাত্মক পরিস্থিতি দেখা দিয়েছে, তার পেছনে কংগ্রেসের হাত রয়েছে বলে দাবি বিজেপির।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top