News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করল বিএসএফ
Image

সীমান্তে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ফের ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ৷ সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ তবে নেশাকারবারি বিএসএফ-এর চোখে ধুলো দিয়ে পালিয়েছে৷ এছাড়াও, বিভিন্ন ধরনের নিষিদ্ধ নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ যার বাজারমূল্য লক্ষাধিক টাকা৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ ভার্মা জানিয়েছেন, ত্রিপুরায় ভারত-বাংলা সীমান্ত দিয়ে পাচারের সময় ১১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তিনি জানান, সিপাহিজলা জেলার দীপক এবং চান্দেরপুর বিওপি-র জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি টের পান৷ তখন তাঁরা পাচারকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন৷ কিন্তু বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷ তিনি জানান, বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে পাচারকারীদের ধরার চেষ্টা করলেও তাতে তারা ব্যর্থ হন৷ এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা৷ অরুণ ভার্মার কথায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা৷ তিনি জানান, ওই ইয়াবা ট্যাবলেটগুলি সোনামুড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷


এদিকে, একই এলাকায় টহল দেওয়ার সময় বিভিন্ন ধরনের নিষিদ্ধ নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ অরুণ ভার্মা জানিয়েছেন, ১,৩০,৭২০ টাকা মূল্যের নিষিদ্ধ নেশা সামগ্রী পাচারের সময় উদ্ধার হয়েছে৷ কিন্তু এক্ষেত্রেও পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তাঁর দাবি, সীমান্তে টহলদারি বেড়েছে৷ তাই, পাচারের সময় প্রচুর নেশা সামগ্রী, গবাদি পশু, বস্ত্র ইত্যাদি উদ্ধার হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top