News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ ও এনআরসি-র প্রতিবাদ : পাটনা-দারভাঙায় রেল অবরোধ
Image

সিএএ ও এনআরসি-র প্রতিবাদ : পাটনা-দারভাঙায় রেল অবরোধ

পাটনা, ১৯ ডিসেম্বর (হি.স.): নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র প্রতিবাদে এবার গর্জে উঠল বিহার| বৃহস্পতিবার সকালে পাটনার রাজেন্দ্র নগর রেল স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল সর্বভারতীয় স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ)| পাশাপাশি দারভাঙা জেলার লাহেরিয়াসরাই রেল স্টেশনে সিএএ ও এনআরসি-র প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআই-এম|

প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব-এর জন অধিকার পার্টি এবং যুবা শক্তিও এদিন বিক্ষোভ প্রদর্শন করে| বৃহস্পতিবার সকালে খাগাড়িয়া জংশন রেল স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জন অধিকার পার্টি| বিক্ষোভ প্রদর্শনের জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ| জন অধিকার পার্টির জাতীয় সভাপতি রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের আহ্বাণে যুবা শক্তির রাজ্য সভাপতি নাগেন্দ্র সিং ত্যাগির নেতৃত্বে খাগাড়িয়ায় বনধ পালিত হয়| ত্যাগি আক্রোশের সঙ্গে এদিন বলেছেন, নরেন্দ্র মোদী একদিকে কালো আইন নিয়ে আসছেন, অন্যদিকে প্রতি ঘন্টা মা ও মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top