News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা মামলায় ফের বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ
Image

পূর্ত ঘোটালা মামলায় ফের বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরীর জামিনের ফের খারিজ করে দিয়েছে আদালত৷ পূর্ত ঘোটালা মামলায় আগামী ২০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে৷ বাদল চৌধুরী তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন৷
২০০৮ সালে পূর্ত ঘোটালায় ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিককে গ্রেফতার করেছে৷ ওই ঘোটালায় অপর অভিযুক্ত পূর্ত দফতারের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিংহ এখনো পলাতক৷


বাদল চৌধুরীর জামিনের আবেদন ইতিপূর্বে ত্রিপুরা হাই কোর্টও খারিজ করে দিয়েছে৷ এমনকি বাদল চৌধুরীর বিরুদ্ধে এজাহার বাতিলের আবেদনও ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷ অবশ্য এজাহার থেকে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৪১৮ এবং ৪২০ ধারা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ ত্রিপুরা হাইকোর্টে সর্বশেষ শুনানিতে বিচারপতি অরিন্দম লোধ বাদল চৌধুরী উন্নত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন৷


আজ পূর্ত ঘোটালায় পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে বাদল চৌধুরীকে সোপর্দ করে পুলিশ৷ সাথে সুনীল ভৌমিককেও সোপর্দ করেছে পুলিশ৷ আদালতে বাদল চৌধুরীর আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান৷ কিন্তু, আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ পরবর্তী শুনানির দিন ২০ ডিসেম্বর ধার্য্য করেছে৷ এ-বিষয়ে বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন বলেন, আজ আদালতে পূর্ত ঘোটালায় শুনানির দিন ধার্য্য ছিল৷ তাই, আজ জামিনের আবেদন পুনরায় জানানো হয়েছিল৷ কিন্তু আদালত তা খারিজ করে দিয়ে ২০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে৷
এদিকে, বাদল চৌধুরী তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন৷ তিনি বলেন, বিনা দোষে তাঁকে ফাঁসানো হয়েছে৷ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে৷ তবে, তিনি ন্যায় পাবেনই, জোর গলায় দাবি করেন বাদল চৌধুরী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top