News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস
Image

কৈলাসহরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ উনকোটি জেলার কৈলাসহরে উপজাতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে কোন সংসয় নেই৷ প্রশাসন এব্যাপারে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ রাজ্যে ক্রমাগত ধর্মঘট এবং বিক্ষিপ্তি কিছু ঘটনায় কৈলাসহরে পড়াশোনা করতে আসা উপজাতি ছাত্র-ছাত্রীরা নিপাত্তাহীনতায় পড়ে কৈলাসহর থানার দারস্ত হয়েছিল গতকাল বারো ডিসেম্বর সকাল এগারোটায়৷ এরপর থানায় ওসি, এসডিপিও, এডিশনাল এসপি, এসডিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক করে ছাত্র-ছাত্রীদের শহরের একটি বনেদী হোটেলে ভাত খাওয়ানো হয় এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীদের দুই কেজি চাল এবং পঁচশো গ্রাম মসুরী ডাল প্রদান করা হয়৷


এই খবর সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন গণ মাধ্যম প্রকাশ হবার পর আজ তেরো ডিসেম্বর সকাল এগারেটায় উনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা উনকোটি জেলা বিচারপতি জে.এম মুড়াসিং-এর চেম্বারে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিচারপতি জে.এম মুড়াসিং উপস্থিত ছিলেন জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব বিচারপতি রামাংশু শেখর ভট্টাচার্য, কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহা, এসডিপিও চন্দন সাহা, জেলা আইনসেবা কর্তৃপক্ষের নিযুক্ত আইনজীবী অর্চনা সিন্হা, কামাল মোছদ্দর সহ আটজন পিএলভি (প্যারা লিগেল ভলান্টিয়ার) বৈঠক শেষে বিচারপতি জেএম মুড়াসিং সংবাদ প্রতিনিধিদের বলেন, গতকাল উপজাতি ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীন হয়ে থানায় দারস্থ হবার পর প্রশাসনের তরফে ছাত্র-ছাত্রীদের যভাবে চাল এবং ডাল দেওয়া হয়েছে তাতে উনকোটি জেলা জেলাসদর কৈলাসহরের বদনাম হয়েছে৷


কারণ, অন্যান্য জেলার মানুষ এবং বহির্রাজ্যের মানুষ এই খবরটা দেখে সবাই ভাবছে কৈলাসহরে পড়াশোনা করতে আসা উপজাতি ছাত্র-ছাত্রীরা খেতে পাচ্ছে না, কিন্তু আসল ব্যাপারটা এটা নয়৷ প্রকৃত ঘটনা হচ্ছে উপজাতি ছাত্র-ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে৷ বিচারপতি জে.এম মুড়াসিং প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই সিদ্ধান্তে উস্মা প্রকাশ করেন৷ জেলা আইনসেবা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত পিএলভি এবং কৈলাসহর থানার পুলিশ সহ যৌথভাবে উপজাতি ছাত্র-ছাত্রীদের খোঁজ খবর নেওয়া হবে পাশাপাশি ওদেরকে নিরাপত্তা প্রদানও করা হবে৷

এব্যাপারে আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব রামাংশু শেখর ভট্টাচার্য বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উপজাতি ছাত্র-ছাত্রীদের হোস্টেলে এবং যেসব বাড়িতে ভাড়া থাকে সেসব স্থানে গিয়ে পিএলভি এবং পুলিশ যৌথভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাদেরকে নার্সিং করা হবে৷ তাতে উনকোটি জেলা সহ কৈলাসহরের সুনাম অক্ষুন্ন থাকবে৷ দুপুর তিনটা থেকে বিএলভি এবং পুলিশ যৌথভাবে মাঠে নেমে পড়েছে অর্থাৎ ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নেওয়া শুরু করা হয়েছে৷ বন্ধ প্রত্যাহার করে নেবার পর থেকে রাজ্যের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ ছাত্র-ছাত্রীদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top