News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তাক্ত অসমের পরিস্থিতিতে সীমান্ত ফটক বন্ধ করল ভুটান
Image

রক্তাক্ত অসমের পরিস্থিতিতে সীমান্ত ফটক বন্ধ করল ভুটান

থিম্পু, ১৩ ডিসেম্বর (হি.স.) : ভুটানের সামদ্রুপজোংখা জেলার লাগোয়া উত্তর পূর্বাঞ্চল ভারতের অসমের কোকরঝাড়, চিরাং, বাকসা ও উদালগুড়ি জেলা। আর অরুণাচল প্রদেশের তাওয়াং এবং পশ্চিম কেমাং জেলা। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র রক্তাক্ত পরিস্থিতি উত্তর-পূর্ব রাজ্য। তার জেরেই এবার ভুটানের সামদ্রুপ জোংখার সীমান্ত ফটক সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল।

নেহরু জমানায় নয়াদিল্লি ও থিম্পুর মধ্যে বন্ধুত্বের চুক্তি (১৯৪৯)-এর কারণে ভারতীয় ও ভুটানিদের যাতাযাতে তেমন কড়াকড়ি ছিল না। তবে সম্প্রতি সেই নিয়মে কড়াকড়ি করা হয়েছে। তবে রোজই বহু সংখ্যক ভুটানি শুধু অসম বা অরুণাচল প্রদেশ নয়, উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলিতেও যাতায়াত করেন। কিন্তু গত ৭২ ঘণ্টা ধরে অসম রক্তাক্ত। এই অবস্থায় থিম্পু থেকে ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা- সাময়িক বন্ধ করা হল সামদ্রুপ জোংখারের ভুটান ফটক। কোনও অবস্থাতেই কোনও ভুটানি নাগরিক ভারতের দিকে যাবেন না। যারা ইতিমধ্যেই ভারতের ভুটানিদের যোগাযোগ করতে বলা হয়েছে ভুটান দূতাবাসের সঙ্গে। নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেছেন রাষ্ট্রপতি। এটি এখন আইন।

তবে এই আইনটি বিল হিসেবে লোকসভা ও রাজ্যসভায় পাস করানো ঘিরে অশান্ত হয়ে ওঠে অসম সহ উত্তর পূর্ব ভারত। স্থানীয় উপজাতি জনগোষ্ঠীগুলির দাবি, নাগরিকত্ব সংশোধনীতে যেভাবে প্রতিবেশী মুসলিম প্রধান দেশগুলি থেকে অ-মুসলিমদের সরাসরি ভারতের নাগরিক করার কথা বলা হয়েছে তাতে বিপন্ন হবে উত্তর পূর্বের নিজস্ব জনভিত্তি। ভুটানের সীমান্তের দিকে থমথমে পরিস্থিতি।

সামদ্রুপজোংখারের দিকে স্থানীয় বাস স্ট্যান্ডে তেনা পরিচিত ভিড় নেই। থিম্পু-গেলেফু-পারো-ফুন্টশোলিং-পুনাখা যাওয়ার সারিসারি বাস দাঁড়িয়ে। শুনসান স্থানীয় পেট্রোল পাম্প। সীমান্ত ফটকের সামনে বিশেষ পাহারা দিচ্ছেন রয়্যাল ভুটান আর্মির সদস্যরা। সতর্ক রয়েছে রাজকীয় ভুটানি পুলিশ বাহিনী। সীমান্তের কাছে থাকা সবার পরিচয় পত্র খুঁটিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top