News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে কুপিয়ে ঘায়েল করার দায়ে স্বামীকে গণধোলাই
Image

স্ত্রীকে কুপিয়ে ঘায়েল করার দায়ে স্বামীকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলেন স্বামী৷ শ্রীনগর থানাধীন মহেশখলা এলাকায় শ্যামাপ্রসাদ কলোনিতে অঞ্জন দেবনাথ তার স্ত্রী সোমা দেবনাথকে দা দিয়ে কুপিয়েছেন৷ প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন৷ এদিকে, একাংশ উত্তেজিত জনতা ওই মহিলার স্বামীকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে৷ পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে৷


স্থানীয় জনৈক অর্জুন দেবনাথ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল৷ অবশ্য, প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়৷ তাই প্রতিবেশীরা সেদিকে কর্ণপাত করেন না৷ তিনি বলেন, হঠাৎ ওই গৃহবধূর চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন৷ তিনি জানান, তার স্বামী অঞ্জন দেবনাথের দায়ের কোপেই ওই গৃহবধূ রক্তাক্ত হয়েছেন৷ তিনি আরও জানান, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন৷


এদিকে, স্থানীয় জনগণ এই খবর পেয়ে উত্তেজিত হয়ে গৃহবধূর স্বামী অঞ্জন দেবনাথকে মারধর করে বেঁধে রেখেছেন৷ খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে৷ পেশায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার অঞ্জন দেবনাথ জানান, তাদের বিয়ে হয়েছে চার বছর৷ তাদের একটি পুত্র সন্তান রয়েছে৷ কিন্তু, এই চার বছরে স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠেছেন৷ তিনি অভিযোগ করেন, প্রায়ই তার স্ত্রী বাড়িতে সকলকে গালিগালাজ করেন৷ আজ সকালেও তার মাকে জড়িয়ে গালিগালাজ করেছেন৷ তাই রাগের বশে ঘটনাটি ঘটেছে৷ শ্রীনগর থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতের স্ত্রী এখন বিপদমুক্ত, তাই তার বয়ান রেকর্ড করা হবে৷ পুলিশ জানিয়েছে, আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top