News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি কংগ্রেস বিধায়কের
Image

সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি কংগ্রেস বিধায়কের

ভোপাল, ৮ ডিসেম্বর (হি.স.) : বিজেপির সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বায়াওড়ার কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি। মধ্যপ্রদেশ পুলিশের কাছে অভিযুক্ত কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়েও হাজির হন প্রজ্ঞা।

পুলিশ সূত্রে খবর, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে বিষয়ে প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত মন্তব্যের জেরেই তাকে ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন ওই কংগ্রেস নেতা। প্রজ্ঞা ঠাকুর শনিবার রাতে মধ্যপ্রদেশের রাজধানী শহরে কমলা নেহেরু থানায় এসে এক উর্ধ্বতন পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানান। ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুর ২৭ নভেম্বর লোকসভায় নাথুরাম গডসে সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে তিনিও ক্ষমা চেয়েছিলেন। মধ্য প্রদেশের বায়াওড়ার কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি প্রজ্ঞা ঠাকুরকে কটূক্তি করে বলেন, “আমরা কেবল তার কুশপুতুলই দাহ করব না, প্রজ্ঞা যদি এখানে আসেন তবে আমরা তাঁকেও পুড়িয়ে ফেলব।” এমন ভয়ঙ্কর হুমকি দেওয়ার জন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন কংগ্রেসের এই বিধায়ক। এই বিষয়টি নিয়ে কোনও মামলা দায়ের করা হচ্ছে কিনা জানতে চাওয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সাহু বলেন, “আপাতত এখন আমরা প্রজ্ঞাজির সঙ্গে আলোচনা করছি।” 

Releated Posts

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top