News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিত্সার ক্ষেত্রে কারও জাত-ধর্ম বিচার করা উচিত নয় ডাক্তারদের : রাষ্ট্রপতি
Image

চিকিত্সার ক্ষেত্রে কারও জাত-ধর্ম বিচার করা উচিত নয় ডাক্তারদের : রাষ্ট্রপতি

যোধপুর, ৭ ডিসেম্বর (হি.স.): চিকিত্সার সময় কারও জাত অথবা ধর্ম বিচার করা উচিত নয় চিকিত্সকদের| প্রতিটি রোগীকে বন্ধু ভেবেই চিকিত্সা করা উচিত| এইমস থেকে পাওয়া প্রযুক্তি গ্রহণ করতে হবে| যোধপুর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে শনিবার এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|

রাষ্ট্রপতি বলেছেন, দিল্লির পরই যোধপুর এইমস-এর নাম আসে, যেখানে সম্পূর্ণ প্রযুক্তির সুবিধা রয়েছে| আগে চিকিত্সার জন্য মুম্বই অথবা আহমেদাবাদ যেতে হত| কিন্তু, যোধপুর এইমস-এ সমস্ত সুযোগ সুবিধা এবং ভালো চিকিত্সকের জন্য সুযোগ সুবিধা গ্রহণ করা উচিত| রাষ্ট্রপতির কথায়, যোধপুর এইমস-এ সমস্ত স্কিম রয়েছে এবং সদ্ব্যবহার করা উচিত মানুষের| আগামী দিন গুলিতে, যোধপুর এইমস দিল্লির এইমসকেও ছাড়িয়ে যেতে পারে| গ্রামের মানুষজনেরও ভালো চিকিত্সা পাওয়া আবশ্যিক|

সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে ধন্যবাদ জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, তিনি (হর্ষবর্ধন) আমার প্রতিটি প্রস্তাব গ্রহণ করে এইমস-এ সুবিধা প্রদান করেছেন| এছাড়াও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রমুখকে ধন্যবাদ জানিয়েছেন অশোক গেহলট| এদিনের সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও উপস্থিত ছিলেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top