News Flash

  • Home
  • Uncategorized
  • এগিয়ে আসতে হবে প্রতিটি সরকারকে, বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে : কেজরিওয়াল

এগিয়ে আসতে হবে প্রতিটি সরকারকে, বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অর্থাত্ অপরাধ সংক্রান্ত বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে| এ জন্য একত্রে উদ্যোগ নিতে হবে প্রতিটি সরকারকে| শুক্রবার এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| তেলেঙ্গানায় গণধর্ষণ-খুন কান্ডে অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে খতম প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘হায়দরাবাদ হোক অথবা উন্নাও, ধর্ষণের ঘটনা দেরিতে প্রকাশ্যে এসেছে, ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে| তাই এনকাউন্টারে খুশি হয়েছেন মানুষজন|’ কেজরিওয়াল আরও জানিয়েছেন, ‘চিন্তিত হওয়ার মতো বিষয় হল এই যে, বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের বিশ্বাস উধাও হয়ে গিয়েছে| প্রতিটি সরকারকে একত্রে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে শক্তিশালী করতে হবে|’

শুক্রবার ভোররাতে কড়া প্রহরায় শাদনগরের চাতানপল্লিতে, ক্রাইট-স্পটে নিয়ে যাওয়া হয়েছিল গণধর্ষণ ও খুনে অভিযুক্ত ৪ জনকে| পুলিশের দাবি, ঘটনার পুননির্মাণের সময় ৪ জন অভিযুক্ত পালানোর চেষ্টা করে| পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে গুলিও চালায়| তখন আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায় পুলিশ| এনকাউন্টারে খতম হয় ৪ জন অভিযুক্ত, যথাক্রমে-মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু| মহম্মদ আরিফ পেশায় ট্রাক চালক ছিল|

এনকাউন্টার প্রসঙ্গে বিজেপি সাংসদ মানেকা গান্ধী বলেছেন, ‘যা হয়েছে, তা এই দেশের জন্য খুবই ভয়াণক| চাইলেই মানুষকে হত্যা করা যায় না| আইন নিজের হাতে নেওয়া যায় না, আদালত অভিযুক্তদের ফাঁসির সাজা দিত|’ আবার কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ‘বিস্তারিত জানার আগেই এনকাউন্টারের নিন্দা করা উচিত নয়|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top