News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানা-এনকাউন্টার : মিশ্র প্রতিক্রিয়া দেশজুড়ে, দাবি উঠল তদন্তের
Image

তেলেঙ্গানা-এনকাউন্টার : মিশ্র প্রতিক্রিয়া দেশজুড়ে, দাবি উঠল তদন্তের

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানা-এনকাউন্টার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া গোটা দেশজুড়ে| কেউ বলছেন ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত ৪ জনকে খতম করে হায়দরাবাদ পুলিশ পুরোপুরি সঠিক কাজ করেছে, আবার কেউ বলছেন এভাবে সমস্যার সমাধান করা মোটেও সম্ভব নয়| এনকাউন্টারের তদন্তের দাবি তুলেছেন রাজনৈতিক নেতাদের অনেকেই| কিন্তু, অভিযুক্তদের মৃত্যুতেও বহু মানুষ খুশি| হায়দরাবাদ পুলিশের নামে জয়ধ্বনিও উঠেছে।    

পালানিয়াপ্পন চিদম্বরম : তেলেঙ্গানা এনকাউন্টার প্রসঙ্গে পি চিদম্বরম বলেছেন, ‘হায়দরাবাদে আসলে কী হয়েছে সে বিষয়ে আমি অবগত নই| একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বলতে পারি, তদন্ত হওয়া উচিত| অভিযুক্তরা পালানোর চেষ্টা করেছিল নাকি অন্য কিছু হয়েছিল তা তদন্ত করে দেখা উচিত|’

যোগগুরু বাবা রামদেব : যোগগুরু জানিয়েছেন, ‘পুলিশ যা করেছে, তা অত্যন্ত সাহসী পদক্ষেপ, আমি অবশ্যই বলবো ন্যায়বিচার হয়েছে|’ যোগগুরু বাবা রামদেব আরও বলেছেন, ‘এ বিষয়ে (এনকাউন্টার) আইনি প্রশ্ন ভিন্ন বিষয়, তবে আমি নিশ্চিত দেশবাসী এবার শান্তি পেয়েছে|’

মায়াবতী : তেলেঙ্গানা-এনকাউন্টার প্রসঙ্গে মায়াবতী বলেছেন, ‘উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া|’ মায়াবতীর কথায়, ‘উত্তর প্রদেশে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে, কিন্তু রাজ্য সরকার ঘুমিয়ে আছে| উত্তর প্রদেশ পুলিশ এবং দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, এখানে অপরাধীদের সঙ্গে অতিথির মতো ব্যবহার করা হয়, উত্তর প্রদেশে এখন জঙ্গলরাজ চলছে|’

মানেকা গান্ধী : এনকাউন্টার প্রসঙ্গে বিজেপি সাংসদ মানেকা গান্ধী বলেছেন, ‘যা হয়েছে, তা এই দেশের জন্য খুবই ভয়ানক| চাইলেই মানুষকে মেরে ফেলা যায় না| আইন নিজের হাতে নেওয়া যায় না, আদালত অভিযুক্তদের ফাঁসির সাজা দিত|’

শশী থারুর : কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ‘বিস্তারিত জানার আগেই এনকাউন্টারের নিন্দা করা উচিত নয়|’

ভূপেশ বাঘেল : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, ‘কোনও অপরাধী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশের কাছে কোনও বিকল্প থাকে না| আমার মতে ন্যায়বিচার হয়েছে|’

রাবড়ি দেবী : তেলেঙ্গানা-এনকাউন্টার প্রসঙ্গে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী বলেছেন, ‘হায়দরাবাদে যা হয়েছে, তা অবশ্যই অপরাধীদের মধ্যে ভয় তৈরি করবে, আমরা স্বাগত জানাচ্ছি| বিহারেও মহিলাদের প্রতি অপরাধের ঘটনা বেড়ে চলেছে, রাজ্য সরকার নীরব এবং কিছুই করছে না|’

কংগ্রেস সাংসদ হুসেইন দলওয়াই : তেলেঙ্গানা-এনকাউন্টারের তীব্র নিন্দা করে কংগ্রেস সাংসদ হুসেইন দলওয়াই বলেছেন, ‘যা হয়েছে তা সঠিক নয়, সমর্থন করা যায় না| পুলিশ আইন হাতে তুলে নিচ্ছে, তা মোটেও সমর্থন যোগ্য নয়| তদন্ত হওয়া উচিত| কিছু মানুষ চাইছেন এ জন্য এনকাউন্টার সঠিক নয়, কিছু মানুষ গণপিটুনিকেও সমর্থন করছেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top