News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র ,পূর্বোত্তরে এডিসি ও ইনার লাইনকে ছাড়
Image

নাগরিকত্ব সংশোধনী বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র ,পূর্বোত্তরে এডিসি ও ইনার লাইনকে ছাড়

৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লি, ৪ ডিসেম্বর ৷৷ সংসদে পেশ করার লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে৷ এই বিল নিয়ে ২০১৬ সাল থেকে সারা দেশে প্রতিবাদ আন্দোলন চলছে৷ তবে, সারা দেশের নজর ছিল উত্তর পূর্বাঞ্চলের দিকে৷ কারণ, এই অঞ্চলই নাগকিত্ব সংশোধনী বিলের বিরোধীতায় সবচেয়ে বেশী সোচ্চার হয়েছে৷ পরিস্থিতি এমন পর্য্যায়ে গিয়ে ঠেকেছে বিভিন্ন রাজ্যে বিজেপি জোট শরিকরাও প্রতিবাদী হয়েছে৷ তাই, উত্তর পূর্বাঞ্চলের এডিসি এলাকা এবং ইনার লাইন পারমিট যুক্ত এলাকাকে নাগরিকত্ব সংশোধনী বিলের বাইরে রাখা হয়েছে৷


অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরাম যেখানে ইনার লাইন পারমিট চালু রয়েছে সেই রাজ্যগুলিকে ওই বিলের আওতার বাইরে রাখা হয়েছে৷ শুধু তাই নয়, ষষ্ঠ তপশীল আওতাধীন এলাকাগুলিকেও ওই বিলের বাইরেই রাখা হয়েছে৷ প্রসঙ্গত, সংবিধানের ষষ্ঠ তপশীল মোতাবেক অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায় স্ব-শাসিত পরিষদ ও স্ব-শাসিত জেলা পরিষদ গঠন করা হয়েছিল৷ সেখানে স্ব-শাসন এবং সাংবিধানিক শাসন ক্ষমতা বলবৎ রয়েছে৷


কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেল নাগরিকত্ব সংশোধনী বিল৷ আগামী সপ্তাহে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এই বিলটি পেশ করা হবে৷ ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে নিপীড়িত হয়ে ভারতে আসা অ-মুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে৷
উল্লেখ করা যেতে পারে, মন্ত্রিসভায় এই বিলকে ছাড়পত্র দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্বাঞ্চলের বহু সমাজকর্মী, রাজনীতিবিদদের সঙ্গে দেখা করার পাশাপাশি মণিপুর, নাগাল্যান্ড, অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন৷


অন্যদিকে, সংসদে বিলটি পেশ করার আগেই এর বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস৷ এই প্রসঙ্গে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম)-এর মতো দলগুলি৷ আবার বিজেপির শীর্ষ নেতৃত্ব জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ বিলুপ্তির সঙ্গে এই বিলের তুলনা করেছে৷ গত লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটি পেশই করা হয়নি৷ ফলে লোকসভা মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিলটি খারিজ হয়ে যায়৷ সে সময় অসমে বিরোধীরা তো বটেই, বিজেপির জোট শরিক এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে নেডা জোটের অন্য দলগুলিও বিলের বিরোধিতায় নামে৷ মন্ত্রিসভার বৈঠকে পেশ করার আগে বিষয়টি নিয়ে নর্থ-ইষ্ট ফোরাম ফর ইন্ডিজেনিয়াস পিপলের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন৷ এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হয়েছে৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷


প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সহ পূর্বোত্তরের রাজ্যের উপজাতি সংগঠনগুলির নেতৃত্বেদের সাথে আলোচনা করেছেন৷ পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও ওই বৈঠকে ডাকা হয়৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ত্রিপুরার সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিনিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন৷ কিন্তু, গত শনিবারের বৈঠকে ওই বিল কারোর কোন ক্ষতি করবে না বলে, তাঁদেরকে আশ্বস্থ করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই সঙ্গে ওই বিলে আপত্তি থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ কারণ, ওই বিলের প্রতিবাদে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের আইন-শৃঙ্খলা বিঘ্নিত হোক, চাইছেন না তিনি৷
এদিকে, অসমে ইতিমধ্যেই এই সংশোধনী বিল জাতি-উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবে বলে সমালোচনা শুরু হয়ে গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top