News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ কান্ডের প্রতিবাদ আগরতলায়
Image

প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণ কান্ডের প্রতিবাদ আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ হায়দ্রাবাদে পশু চিকিৎসক ডঃ প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজ্যেও গর্জে উঠেছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ সংগঠনের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় আগরতলা শহরে মৌন মিছিল করা হয়৷ অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি৷


ধর্ষণকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আরও কঠোর আইন প্রণয়নের দাবিও তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ হায়দ্রাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ শেষে নির্মমভাবে পুড়িয়ে মারায় ঘটনায় গোটা দেশ উত্তপ্ত৷ এ ধরণের ঘটনার প্রতিবাদে রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷

মিছিলে অংশ নিয়ে সংগঠনের নেত্রী বলেন, শুধু প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাই নয়, প্রত্যেক দিন কোন কোন স্থানে এধরণের ঘটনা ঘটে চলেছে৷ এধরণের কার্যকলাপ বন্ধের জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top