News Flash

  • Home
  • Uncategorized
  • সিএবির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে আইএনপিটি
Image

সিএবির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ আইএনপিটি নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে৷ রবিবার আগরতলা প্রেসক্লাবে এক সংবাদাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খল বলেন, যে তারা শুক্রবার সিএবি সম্পর্কে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলে সিএবি প্রয়োগ না করার জন্য অনুরোধ করেছেন৷
যদি সিএবি এখানে বাস্তবায়ন করে তবে এই অঞ্চলে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা দেখা দেবে৷

সিএবিকে পূর্বোত্তর থেকে বাদ দেওয়া উচিত৷ আমরা এটিতে আপস করতে পারি না৷ শ্রীরাঙ্খল আরও বলেন, সংসদে যদি এই বিলটি পাশ করা হয় তাহলে সমস্যার সৃষ্টি হবে৷ আইএনপিটি এই বিলের বিরোধীতা করবেই৷ তিনি আরও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার জোর করে সবকিছু করতে চাইছে৷
তিনি জানান, আইএনপিটির প্রতিনিধি দল বহুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছে৷ কিন্তু, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোন ধরনের সুপারিশ না পাওয়ায় অমিত শাহর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি৷

বিজয় কুমার রাঙ্খল আরও বলেন, সিএবি পাশ হলে, রাজ্য সরকার-কেন্দ্রীয় সরকার এবং জঙ্গী সংগঠন এটিটিএফের সঙ্গে চুক্তি হয়েছিল তা লঙ্ঘণ করা হবে৷
আইএনপিটি নেতারা সিএবির বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন৷ সেই সাথে তারা ৫ ডিসেম্বর রাস্তা এবং রেল লাইন অবরোধ করার ঘোষণা দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top