News Flash

Image

শপথ নিলেন উদ্ধাব ঠাকরে

মুম্বই, ২৮ নভেম্বর (হি.স.) : প্রায় এক মাস ধরে চলতে থাকা মহারাষ্ট্রে সরকার গড়ার রাজনৈতিক টানাপোড়েনের যবনিকাপতন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে।
সেন্ট্রাল মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে রাজ্যপাল ভগতসিং কোশিয়ারি শপথবাক্য পাঠ উদ্ধব ঠাকরেকে। উল্লেখ করা যেতে পারে প্রয়াত বালসাহেব ঠাকরের পরিবারের তরফ থেকে এই প্রথম কোনও সদস্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এছাড়াও এদিন শপথ নেন শিবসেনার একনাথ শিন্ডে, সুভাষ দেশাই, এনসিপি নেতা জয়ন্ত পাটিল, ছগন ভুজওয়াল।

উল্লেখ করা যেতে পারে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেওয়া নিয়ে বিবাদের জেরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপি ও কংগ্রেসের হাত ধরে শিবসেনা। বছর ৫৯ উদ্ধব ঠাকরে হলেন শিবসেনার তিন  নম্বর নেতা যিনি মুখ্যমন্ত্রীর পদে বসলেন। এর আগে শিবসেনার তরফে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন মনোহর যোশী, নারায়ণ রাণে।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কলন নাথ, এনসিপি প্রধান শরদ পাওয়ার।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top