News Flash

  • Home
  • Uncategorized
  • বৈধ অনুমতি থাকা সত্ত্বেও রিকশা শ্রমিকদের আন্দোলন বানচাল
Image

বৈধ অনুমতি থাকা সত্ত্বেও রিকশা শ্রমিকদের আন্দোলন বানচাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রিকশা-শ্রমিকদের আন্দোলনেও পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার পরিবহণ দফতরে ত্রিপুরা রিকশা-শ্রমিক ও ব্যাটারি চালিত রিকশা-শ্রমিক ইউনিয়নের মিছিল ও গণ-ডেপুটেশন বানচাল করে দিয়েছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে আগরতলায়৷ এ ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার স্তব্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷


পরিবহণ দফতরে গণ-ডেপুটেশান প্রদানের জন্য মিছিলের আগাম অনুমতি নিয়েছিল বলে দাবি করেছে রিকশা-শ্রমিক সংগঠন৷ বৈধ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের আজ মিছিল ও ডেপুটেশান দিতে দেয়নি৷ এদিন রিকশা ও ব্যাটারি রিকশা-শ্রমিকরা অফিস লেনে সিটু কার্যালয়ের সামনে সমবেত হন৷ তাঁরা মিছিল শুরু করতে গেলেই পুলিশ তাঁদের বাধা দেয়৷


এ-সব কার্যকলাপের মধ্য দিয়ে ত্রিপুরায় রাজনৈতিক, সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত চলেছে বলে সিটু নেতৃবৃন্দ অভিযোগ করেন৷ পুলিশ দিয়ে আন্দোলন রোখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না৷ মানুষের ভোটাধিকারে বাধা দেওয়া হয়েছে, এখন আন্দোলনও করতে দেওয়া হচ্ছে না, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তাঁরা৷


তাঁরা কটাক্ষের সুরে বলেন, বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকার রাজ্যকে জেলখানায় পরিণত করেছে৷ বিদ্রুপ করে তাঁরা বলেন, শ্রমিকদের মিছিল আটকে দেওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হল, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না৷ বরং স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছে৷ রাজ্য সরকারের এহেন কার্যকলাপের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিটু৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top