News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় বছরে ৩৩ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে পাকিস্তানে
Image

ছয় বছরে ৩৩ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে পাকিস্তানে

ইসলামাবাদ, ২৪ নভেম্বর (হি.স.) : বিগত ছয় বছরে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানে ৩৩ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ফ্রিডম নেটওয়ার্কের রিপোর্টে।

ফ্রিডম নেটওয়ার্কের এই রিপোর্টকে সমর্থন করেছে পাকিস্তানের একাধিক সাংবাদিকদের সংগঠন। এই রিপোর্টে জানা গিয়েছে বিগত কয়েক বছরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১৭১ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ৭৭ জনের চোট সামান্য ছিল। ১৮জনকে গ্রেফতার এবং ২৬জন সাংবাদিককে আটক করেছে সে দেশের পুলিশ। রিপোর্টার্স উইথআউট বডার্সের ওয়াল্ড ফ্রিডম ইনডেক্স ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী ১৪২ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান।

পাকিস্তান ক্রিশ্চিয়ান পোস্টের তরফে মানজুর আহমেদ জানিয়েছেন, এই পরিসংখ্যান থেকে এটা প্রমাণিত যে সাংবাদিক এবং সাংবাদিকতা বেহাল অবস্থা পাকিস্তানে। সে দেশের সেনা এবং গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রশাসনিক কাজে ছড়ি ঘোরানোর জন্যই যে এই অবস্থা, তা স্বীকার করে নিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top