News Flash

  • Home
  • Uncategorized
  • গণটুকাটুকি : ভুল স্বীকার করেছেন ছাত্র-শিক্ষক উভয়েই জানালেন শিক্ষামন্ত্রী
Image

গণটুকাটুকি : ভুল স্বীকার করেছেন ছাত্র-শিক্ষক উভয়েই জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ উমাকান্ত অ্যাকাডেমির একাদশ শ্রেণির ছাত্র এবং শিক্ষকরা গণটুকাটুকির ঘটনায় ভুল স্বীকার করেছেন৷ তাই বিদ্যালয়ে গণটুকাটুকির ঘটনায় ছাত্র ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ ভবিষ্যতে তাঁরা এ ধরনের ভুল আর হবে না বলেও নাকি মুচলেকা দিয়েছেন৷


সম্প্রতি রাজধানী আগরতলার বনেদি বিদ্যালয় হিসেবে পরিচিত উমাকান্ত অ্যাকাডেমিতে গণটুকাটুকির ঘটনা ঘটেছে৷ এতে উমাকান্ত অ্যাকাডেমির অ্যালামনির সদস্যরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন৷ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের কাছে এই অপরাধের ব্যবস্থা নেওয়ার জন্য অ্যালামনির তরফে অনুরোধ জানানো হয়েছিল৷ তবে, শিক্ষা দফতরও গণটুকাটুকির ঘটনায় খুব তাড়াতাড়ি সক্রিয় ভূমিকা নিয়েছে৷ শিক্ষা অধিকর্তা ইউকে চাকমা এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে বিষয়টির সত্যতা যাচাই করেন৷ বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করে আজ ছাত্রছাত্রী এবং শিক্ষক- শিক্ষিকাদের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন মন্ত্রী নাথ৷


মন্ত্রী জানিয়েছেন, উমাকান্ত অ্যাকাডেমিতে দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে ১১২ জন, বিজ্ঞান বিভাগে ১০৬ জন এবং বাণিজ্য বিভাগে ২৯ জন ছাত্র রয়েছেন৷ আজ পরীক্ষা শেষ হওয়ার পর তাদের সকলের সাথে খোলামেলা আলোচনা করেছেন তিনি৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক ছাত্রই ঘটনার জন্য অনুতপ্ত৷ তারা দুঃখপ্রকাশ করে আগামীদিনে এমন ভুল পথ অবলম্বন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে৷ তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথেও পৃথকভাবে কথা বলেছি৷ ভুলত্রুটি হয়েছে তাঁরা স্বীকার করেছেন৷ সাথে আগামীদিনে এমন কোনও ঘটনা ঘটবে না বলে শিক্ষক-শিক্ষিকারা আশ্বস্ত করেছেন৷
শিক্ষামন্ত্রী বলেন, ছাত্ররা সকলকে তাদের প্রতি ভরসা রাখতে বলেছে৷

আগামীদিনে ক্লাসরুমে একজন শিক্ষক না থাকলেও সে সুযোগ নিয়ে তারা টুকাটুকি করবে না বলে আশ্বাস দিয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ছাত্ররা তাদের বক্তব্যে অবিচল থাকবে বলে আমার বিশ্বাস৷ তাই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে অন্তিমবারের জন্য সুযোগ দিয়েছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top