News Flash

  • Home
  • Uncategorized
  • বাইসাইকেল পাচার ঘিরে দয়ালানন্দ সুকলে ধুন্ধুমার
Image

বাইসাইকেল পাচার ঘিরে দয়ালানন্দ সুকলে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ দ্বাদশ শেণি বিদ্যালয়ে অভ্যন্তরীন বিরোধ রীতিমতো তুঙ্গে উঠেছে৷ একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সুকল চত্বরে শিক্ষার পরিবেশ কলুষিত করে তুলেছেন৷ ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


রাজধানী আগরতলা শহর এলাকার স্বামী দয়ালানন্দ সুকলে দুর্নীতির অভিযোগ কোন বিষয় নয়৷ বিদ্যালয় থেকে জাল সার্টিফিকেট প্রদানের গুরুতর অভিযোগ করেছেন সুকলেরই করণিক রণেন্দ্র কুমার ধর৷ এনিয়ে অনেক জল ঘোলা হয়েছে৷ এ যাত্রায় করণিক রনেন্দ্র কুমার ধরের বিরুদ্ধে ছাত্রীদের জন্য সরকারি প্রকল্পে মজুত রাখা বাইসাইকেল পাচারের অভিযোগ এনেছেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিত৷


বিষয়টিকে কেন্দ্র করে সুকল চত্বরে রীতিমতো তুলকালাম কাণ্ড সংগঠিত হয়েছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কোন ধরনের অনুমতি না নিয়েই ছাত্রীদের জন্য মজুত বাই সাইকেল পাচার করে দিয়েছে করণিক৷ এনিয়ে উভয় পক্ষের মধ্য তুমূল বাক বিতণ্ডা হয় প্রকাশ্যেই৷ বিদ্যালয়ের করণিকের দাবি প্রধান শিক্ষিকার মৌখিক নির্দেশেই এক ছাত্রীকে বাই সাইকেল প্রদান করেছেন তিনি৷ এখন তিনি তা অস্বীকার করে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করণিক ররেন্দ্র কুমার ধরের৷

করণিকের দাবি পুরোপুরি খারিজ করে দিয়ে প্রধান শিক্ষিকা বলেন বাইসাইকেল প্রদানের কোন ধরনের নির্দেশ দেয়নি তিনি৷ অভিযোগ পাল্টা অভিযোগে মঙ্গলবার সুকল চত্বরের পরিবেশ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে৷ স্বামী দয়ালানন্দ সুকলের এহেন কার্যকলাপ ঘিরে ছাত্র ছাত্রী ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top