News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী আগুনে মেঘালয়ের রাজধানী শিলঙে ১১৭ বছরের পুরনো গির্জা পুড়ে ভস্ম, হত মহিলা-সহ দুই
Image

বিধ্বংসী আগুনে মেঘালয়ের রাজধানী শিলঙে ১১৭ বছরের পুরনো গির্জা পুড়ে ভস্ম, হত মহিলা-সহ দুই

শিলং, ১৭ নভেম্বর (হি. স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ১১৭ বছর পুরনো গির্জা পুড়ে ভস্ম হয়ে গেছে শিলঙে। এ ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনা আজ রবিবার ভোর প্রায় সাড়ে তিনটা (৩:০০) নাগাদ স্থানীয় কুয়ালাপট্টিতে সংঘটিত হয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট।

শিলঙে পূর্ব খাসিপাহাড় জেলার পুলিশ সুপার ক্লাউডিয়া লিংগওা ঘটনার তথ্য দিতে গিয়ে হিন্দুস্থান সমাচার-কে জানান, আজ ভোর প্রায় চারটা নাগাদ পুলিশের কাছে খবর আসে কুয়ালাপট্টিতে অবস্থিত ‘চাৰ্চ অব গড’-এ আগুন ধরেছে। গির্জাটি তৈরি হয়েছিল প্রায় ১১৭ বছর আগে ১৯০২ সালে। মেঘালয়ের অন্যতম সর্বকালীন প্রাচীন গির্জা লাগোয়া এক আবাসে শ্বাসরুদ্ধ হয়ে এক বৃদ্ধ দম্পতির অকালে মর্মান্তিক মৃত্য হয়েছে। তাঁরা তিয়ামেরিন বাসাইয়া মইত (৫৫) এবং তাঁর স্ত্রী রিলায়েবল লালু (৭৩), জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় ১০-১২টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। অক্লান্ত চেষ্টা করেও আগুনের গ্রাস থেকে গির্জাকে রক্ষা করতে পারেননি দমকলকর্মীরা। তিনি জানান, চারটায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে গির্জায় যাওয়ার রাস্তাটি অত্যন্ত সরু থাকায় ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যেতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। অন্য প্রসঙ্গে তিনি জানান, আগুনের সূত্রপাত সম্ভবত প্রায় ঘণ্টাখানেক আগে তিনটা নাগাদ হয়েছে, তাঁদের কাছে খবর আসার আগে। আরও জানান, গির্জার ভিতরে নতুন করে ইলেকট্রিক ওয়ারিং চলছিল। মনে হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান পুলিশ সুপার সি লিংগওা।

এদিকে ‘চাৰ্চ অব গড’ নামের গিৰ্জায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোরেই রাজ্যের গৃহমন্ত্রী জেমস সাংমা, স্বাস্থ্যমন্ত্রী এএল হেক, মেঘালয়ের পুলিশপ্রধানরা অকুস্থলে ছুটে যান। ঘটনার জন্য গভীর খেদ ব্যক্ত করে ঘটনার উচ্চস্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ঘটনার পর পরই তিনি তাঁর টুইট হ্যান্ডলে এই খবর দিয়ে নিহত বৃদ্ধ দম্পতির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, ১৯০২ সালে বিদেশি পাদ্রিদের সহায়তায় রেভারেন্ট ওয়ালিমোহন রয়, রেভারেন্ট জেজেএম নিকলস রয়, ব্রাদার জবিন রয় সাইন এবং অন্য স্থানীয়দের উদ্যোগে ‘চাৰ্চ অব গড’ তৈরি হয়েছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top