News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে সরকার গঠনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে বৈঠকে সোনিয়া-শরদ
Image

মহারাষ্ট্রে সরকার গঠনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে বৈঠকে সোনিয়া-শরদ

মুম্বই, ১৭ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার বৈঠকে বসবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং এনসিপি প্রধান শরদ পাওয়ার। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য পরবর্তী পদক্ষেপ এই বৈঠকে ঠিক করা হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, এদিন সকাল দশটা নাগাদ এনসিপি নেতা শরদ পাওয়ার দিল্লি পৌঁছাবেন৷ বিকেল চারটে নাগাদ তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন৷ গত তিনদিন ধরে কংগ্রেস-এনসিপি-শিবসেনার শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে৷ ইতিমধ্যে মোটামুটি পাকা কংগ্রেস ও এনসিপি-র হাত ধরেই সরকার গড়ছে শিবসেনা। তৈরি হয়ে গেছে ন্যূনতম অভিন্ন কর্মসূচিও।

উল্লেখ্য, শনিবার বিকেল ৩টে নাগাদ রাজ্যপাল ভগত সিং কোশিয়াড়ির সঙ্গে সাক্ষাত্ করবেন তিন দলের প্রতিনিধিরা। সরকার গড়ার প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ক্ষমতা বণ্টনে পুরোপুরি ঐক্যমত হতে পারেনি কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি। রবিবার আরও একবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনায় বসছেন শরদ পাওয়ার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top