News Flash

  • Home
  • Uncategorized
  • বুকে ব্যাথা নিয়ে জিবির আইসিইউতে ভর্তি বাদল চৌধুরী
Image

বুকে ব্যাথা নিয়ে জিবির আইসিইউতে ভর্তি বাদল চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ৷৷ প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী কেন্দ্রীয় কারাগারে শনিবার রাতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন৷ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়৷ রাতেই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে৷

এনসিসি থানার পুলিশও খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে৷ ট্রমা সেন্টারে তার চিকিৎসা শুরু হয়েছিল৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা৷ খবর পেয়ে বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক সুধন দাস সহ বাদল চৌধুরীর আইনজীবীরা জিবি হাসপাতালে ছুটে যান৷

জানা গেছে, তাঁকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালে বাদল চৌধুরীর পাশে তাঁর স্ত্রী নমিতা গোপ রয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top