News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন জাস্টিস অকিল কুরেশি
Image

হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন জাস্টিস অকিল কুরেশি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস অকিল কুরেশি৷ রাজ্যপাল রমেশ বাইস তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন৷ পুরাতন রাজভবনের দরবার হল-এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ শনিবার সকাল এগারোটায় জাস্টিস অকিল কুরেশি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন৷


শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আইনমন্ত্রী রতনলাল নাথ, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিএসএফ, আসাম রাইফেলস-এর পদাধিকারীরা৷


ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস কুরেশি আজ শপথ নিলেন৷ তিনি বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জাস্টিস কুরেশি৷ আজ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পরিবারের সদস্য-সহ মোট ৩৬ জন ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের মধ্যে ৮ জন বোম্বে এবং গুজরাট হাইকোর্টের বিচারপতি৷ এদিন তিনি শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী-সহ তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য অতিথিদের সাথে সৌজন্য বিনিময় করেন৷


হাইকোর্টে তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে যান তিনি৷ সেখানে নিজের অফিস কক্ষ ঘুরে দেখেন৷ আগামী সোমবার সকাল দশটায় তাঁকে ত্রিপুরা হাইকোর্টে গার্ড অব অনার দেওয়া হবে৷ ওইদিন থেকেই তিনি কাজ শুরু করবেন বলে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top