News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তেজনাপূর্ণ খবর মানেই সংবেদনহীন সংবাদ : উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
Image

উত্তেজনাপূর্ণ খবর মানেই সংবেদনহীন সংবাদ : উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): উত্তেজনাপূর্ণ খবর পরিবেশন করাই এখনকার ট্রেন্ড, কিন্তু উত্তেজনাপূর্ণ খবর মানেই সংবেদনহীন সংবাদ| শনিবার, ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবসে এমনই উদ্বেগ প্রকাশ করলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু| জাতীয় প্রেস দিবস (ন্যাশনাল প্রেস ডে) উপলক্ষ্যে দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু বলেছেন, ‘অতীতে, সংবাদ মানে শুধুই সংবাদই হতো, কখনই খবরের ভুল ব্যাখ্যা করা হত না| এখন সংবাদ এবং দৃষ্টিভঙ্গিকে মিশিয়ে ফেলা হচ্ছে, এটাই সমস্যা|

উদ্বেগ প্রকাশ করে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু আরও বলেছেন, ‘উত্তেজনাপূর্ণ খবর পরিবেশন করাই এখনকার ট্রেন্ড, কিন্তু উত্তেজনাপূর্ণ খবর মানেই সংবেদনহীন সংবাদ| ব্যবসায়িক গোষ্ঠী, রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা নিজেদের স্বার্থে টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্র শুরু করছেন, ফলে সাংবাদিকতার মূল মূল্যবোধ হ্রাস পাচ্ছে|’ এরপরই উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘আমাকে প্রশ্ন করতেই পারেন, রাজনৈতিক দলগুলির কি সংবাদপত্র শুরু করার কোনও অধিকার নেই? হ্যাঁ, তবে এটাও উল্লেখ করা উচিত, এটি কোনও একটি রাজনৈতিক দলের সংবাদপত্র|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top