News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
Image

সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : সোমবার সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে শনিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শীতকালীন অধিবেশন।
এদিনের সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরি, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি আর বালু, বিএসপির দানীশ আলি, এলজেপির চিরাগ পাসওয়ান, এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়েইসি। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাবল।

উল্লেখ করা যেতে পারে আসন্ন শীতকালীন অধিবেশনে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখর হতে পারে বিরোধীরা বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে শিবসেনার সূত্রে জানা গিয়েছে রাজ্যসভায় বিরোধী আসনে বসবে শিবসেনার সাংসদেরা। এদিনের বৈঠকে সংসদ শান্তিপূর্ণ ভাবে চালানোর জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের আহ্বান করেন অধ্যক্ষ ওম বিড়লা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top