News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেদের দায়ের করা পিটিশনে শীঘ্র শুনানির আবেদন করবে না শিবসেনা
Image

নিজেদের দায়ের করা পিটিশনে শীঘ্র শুনানির আবেদন করবে না শিবসেনা

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি রাষ্ট্রপতি শাসনের সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে শীঘ্র শুনানির দাবি করবে না শিবসেনা।

শিবসেনার দলীয় সূত্রে জানা গিয়েছে রাষ্ট্রপতি শাসন ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে মহারাষ্ট্র। ফলে সুপারিশের বিরুদ্ধে করা পিটিশনে উল্লেখ করার কোনও মানে হয় না। রাষ্ট্রপতি শাসনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন কোনও পিটিশন দায়ের করা হবে কিনা সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিজেদের দায়ের করা পিটিশনে রাজ্যপাল যে তাদের সরকার গড়ার পর্যাপ্ত সময় দেয়নি, তারও উল্লেখ পিটিশনে করা হয়েছে শিবসেনার তরফে। উল্লেখ করা যেতে পারে সোমবার রাতে শিবসেনার তরফে রাজ্যপালের কাছে এনসিপি এবং কংগ্রেসের সমর্থন জন্য তিনদিন সময় চেয়েছিল। কিন্তু সেই সময় দিতে অস্বীকার করেছিলেন রাজ্যপাল। শিবসেনা নিজেদের দায়ের করা পিটিশনে কংগ্রেস এবং এনসিপি-কে পক্ষ হিসেবে উল্লেখ করেছে। পিটিশনে আরও দাবি করা হয়েছে রাজ্যপাল রাজনৈতিক দলগুলিকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ প্রমাণের জন্য কোনও সুযোগই দেয়নি। বিজেপির ইশারায় কাজ করে চলেছেন রাজ্যপাল। বিজেপিকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হলেও। শিবসেনাকে ২৪ঘন্টাও সময় দেওয়া হয়নি। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনা ৫৬, এনসিপি ৫৪, কংগ্রেসের কাছে ৪৪টি আসন রয়েছে। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ১৪৫টি আসন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top