News Flash

  • Home
  • Uncategorized
  • হজরত মহম্মদের জন্মদিন পালিত
Image

হজরত মহম্মদের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ নভেম্বর৷৷ সমস্ত দিনব্যাপী বুলবুলকে উপেক্ষা করেও প্রবল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় উত্তরের কদমতলা থানা এলাকার রাজনগর কালাগাঙ্গের পার এলাকায় পালন করা হল বিশ্বনবি হজরত মহম্মদের জন্মদিন৷এই উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছিল আহলে সুন্নত ওয়াল জামাতের স্থানীয় যুব কমিটি৷যার অন্যতম ছিল জশনে জুলুসে মহম্মদি৷পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অর্থাৎ জুলুস বের করা হয়৷ শোভাযাত্রায় যোগদিতে সকাল থেকেই সুসজ্জিত গাড়ি নিয়ে ইসলাম সম্প্রদায়ের অসংখ্য মানুষ জড়ো হন৷

সকাল দশটা নাগাদ শুরু হয় জুলুস৷ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এর সূচনা করেন যুব আহলে সুন্নত ওয়াল জামাত কমিটি সদস্যরা৷সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই শান্তি মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহবান জানান উদ্যোক্তারা৷কালাগাঙ্গের পার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কদমতলা ব্লক এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে৷শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের অতি আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়৷শতাধিক ছোটবড় যানবাহন ও সহস্রাধিক মানুষের সম্মিলিত শোভাযাত্রা দুপুর বারোটা নাগাদ পৌছায় কদমতলা বাজার প্রাঙ্গণে৷

সেখানে ঈদে মিলাদুন্নবির তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা৷ এরপর মিলাদ শরিফ ও বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি হয়৷ প্রসঙ্গত, গোটা কর্মসূচি নির্বীঘ্নে সফল করতে যথেষ্ট সক্রিয় ছিল কদমতলা পুলিশ প্রশাসন৷তাই আয়োজকদের পক্ষথেকে তাদের ধন্যবাদ জানানো হয়েছে৷ সহযোগিতার হাত বাড়িয়েছে একাধিক সংস্থা ও সংগঠন৷ এছাড়াও রবিবার কদমতলা ব্লক এলাকার বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচি ও বিশেষ উপাশনা তথা প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top