News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে পাকিস্তান যাওয়ার অনুমতি পেলেন কংগ্রেস বিধায়ক নভজ্যোৎ সিং সিধু

অবশেষে পাকিস্তান যাওয়ার অনুমতি পেলেন কংগ্রেস বিধায়ক নভজ্যোৎ সিং সিধু

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : অবশেষে পাকিস্তান যাওয়ার অনুমতি পেলেন কংগ্রেস বিধায়ক নভজ্যোৎ সিং সিধু। গুরু নানকের ৫৫০ জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কর্তারপুর যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সিধু। এজন্য তিনবার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠিও লিখেছিলেন। এদিনও তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্দেশ্য করে চিঠিতে লিখেছেন, তাঁকে অনুমতি না দিলে সাধারণ পর্যটকের মতোই পাকিস্তানে যাবেন। কিন্তু, এখনও আর সেই পথ ধরতে হবে না তাঁকে। বৃহস্পতিবার কেন্দ্র পাকিস্তানে যাওয়ার জন্য তাঁকে রাজনৈতিক ক্লিয়ারেন্স দিয়েছে। ফলে আগামী ৯ নভেম্বর কর্তারপুর সাহিব করিডরের উদ্বোধনীতে তিনি পাকিস্তানে যেতে পারবেন।

সূত্রের খবর, কেন্দ্রের দেওয়া অনুমতি অনুযায়ী ভারত থেকে পাকিস্তানে পুণ্যার্থীদের প্রথম দলে একমাত্র থাকতে পারবেন সিধু। এর বাইরে অন্য কোথায় যেতে পারবেন না তিনি। ওই দলে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় একজন তীর্থযাত্রী হিসেবে কর্তারপুরে যাচ্ছেন।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইসলামবাদ গিয়েছিলেন সিধু। আর সেখানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাওজার সঙ্গে কোলাকুলি করেছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভারতজুড়ে বিতর্ক তৈরি হয়। পাঞ্জাবের ওই কংগ্রেস নেতার সঙ্গে চিরশত্রু পাকিস্তানের সেনা প্রধানের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বাধ্য হয়ে এবিষয়টি সিধুর ব্যক্তিগত বিষয় বলে দায় এড়িয়ে যায় কংগ্রেস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top