News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ৬০ জন মণ্ডল সভাপতি নির্বাচিত
Image

বিজেপির ৬০ জন মণ্ডল সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির ৬০ জন মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ তাঁদের মধ্যে ৩০ জনই নতুন মুখ বলে জানিয়েছেন দলের সাংগঠনিক নির্বাচন প্রভারী প্রদ্যোত কুমার ধর ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি এই খবর দিয়ে বলেন, আগামী নভেম্বরে জেলা সভাপতি নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ৷ তেমনি ১৫ ডিসেম্বরের মধ্যে প্রদেশ সভাপতি নির্বাচিত হবেন ৷


ধর জানান, ৬০ জন মন্ডল সভাপতির পাশাপাশি প্রত্যেক মণ্ডলে একজন করে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন ৷ তিনি জানান, জেলা সভাপতি নির্বাচনী প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আগামী ৪ নভেম্বর জারি করা হবে ৷ ১১ নভেম্বর থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে ৷ তিনি বলেন, মণ্ডল সভাপতিদের মধ্যে ইচ্ছুক প্রার্থী জেলা সভাপতির পদে নির্বাচনে অংশ নিতে পারেন ৷ এক্ষেত্রে ৬ বছরের অধিক বিজেপি দলের সদস্যপদ থাকা বাঞ্ছনীয়, জানিয়েছেন তিনি ৷


এদিন, প্রদ্যোত ধর দাবি করেন, ত্রিপুরার জনগণ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছেন ৷ তাই তাঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি দারুণ খুশি ৷ তিনি বলেন, সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া উৎসবের মেজাজে অনুষ্ঠিত হচ্ছে ৷ অতীতে ত্রিপুরায় এমন সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়ার নজির নেই ৷ এদিকে আজকের সাংবাদিক সম্মেলনে ৬০ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন দলের সাংগঠনিক নির্বাচন প্রভারী প্রদ্যোত ধর এবং সম্পাদক তাপস মজুমদার ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top