News Flash

  • Home
  • Uncategorized
  • আরও এক যুবক ফাঁসিতে আত্মঘাতী
Image

আরও এক যুবক ফাঁসিতে আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর৷৷ ফের গলায় ফাঁস জড়িয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন৷ আত্মঘাতী যুবককে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মহারানিপুর এলাকায় পেশায় শ্রমিক বিমল কর বলে পরিচয় পাওয়া গেছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে নিজ ঘরে তিনি আত্মঘাতী হয়েছেন৷


এ বিষয়ে মৃতের বাবা স্বপন কর বলেন, গতকাল সন্ধ্যায় তার ছোট ছেলে বিমল কর স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসে৷ রাতে পরিবারের সকলে মিলে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন৷ কিন্তু আজ সকালে অনেক ডাকাডাকি করেও যখন সাড়া মিলছিল না তখন জানালা দিয়ে ঘরের ভেতরে ছেলেকে গলায় ফাঁস জড়িয়ে ঝুলে থাকতে দেখেন তার মা৷ তিনি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন৷ স্ত্রীর চিৎকার শুনে ছুটে এসে ছেলেকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি৷


এদিকে, স্বামীর মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ি থেকে স্ত্রী ফিরে আসতে দেরি হওয়ায় ওই গৃহবধূর ননদ তাকে বাড়িতে ঢুকতে দেননি৷ এরই মধ্যে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷

কিন্তু মৃতের পরিবার এই আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে দাবি করেছে৷ পরিবারে অভাব অনটন ছিল না৷ তা সত্ত্বেও এই আত্মহত্যার ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে তা খুঁজে বের করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে মৃতের পরিবার৷ এদিন সন্ধ্যায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top