News Flash

  • Home
  • Uncategorized
  • পাক আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় আন্তর্জাতিকস্তরে অভিযোগ জানাল ভারত
Image

পাক আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় আন্তর্জাতিকস্তরে অভিযোগ জানাল ভারত

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : আকাশসীমা ব্যবহারে বাধা দেওয়ায় এবার পাকিস্তানকে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থায় টেনে নিয়ে গেল দিল্লি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গ্যানাইজেশন (আইসিএও)-কে বিষয়টি জানানো হয়েছে। সোমবার সৌদি-সফরে যাওয়ার কথা মোদীর। একটি আন্তর্জাতিক বাণিজ্যসভায় যোগ দেওয়ার কথা তাঁর। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গেও আলাদা করে কথা বলবেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের বার্ষিক বিনিয়োগ ফোরামের মূল বক্তাও মোদী।

একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘ভিভিআইপি বিশেষ বিমান যাকে সাধারণ ক্ষেত্রে অন্য যে কোনও দেশ আকাশসীমা ব্যবহার করতে দেয়, তাকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে বাধা দেওয়াটা দুঃখজনক। আইসিএও-র নির্দেশিকা অনুযায়ী অন্যান্য দেশগুলির আকাশসীমা ব্যবহার করতে দেওয়াটাই নিয়ম। তবে পাকিস্তান তা না দেওয়ায় বিষয়টি আমরা সংশ্লিষ্ট আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থায় জানিয়েছি।’ আইসিএও-র চার্টারে বলা আছে, যুদ্ধ পরিস্থিতি ছাড়া সাধারণ ক্ষেত্রে কোনও দেশকে আকাশসীমা ব্যবহার করতে বাধা দেওয়া যাবে না। এই কাজ করার জন্য মোটা অংকের জরিমানা হতে পারে পাকিস্তানের। কূটনৈতিক টানাপোড়েনের পারদ আরও চড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের আকাশপথ ব্যবহার করার অনুমতি দেয়নি পাকিস্তান। সৌদি আরবে যেতে পাক আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল নয়াদিল্লি। রবিবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী আমাদের আকাশপথ ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু কাশ্মীরিদের কালা দিবস পালন এবং ভারত-অধিকৃত কাশ্মীরে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে আমরা সেই অনুমতি দিইনি।’ কুরেশি জানান, আবেদন খারিজের বিষয়টি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে রবিবার কাশ্মীর নিয়ে ‘কালা দিবস’ পালন করছে পাকিস্তান। ফলে মোদীকে আকাশপথ ব্যবহারে বাধা দেওয়া বাড়তি তাৎপর্য পাচ্ছে। পাকিস্তানের দাবি, ১৯৪৭ সালের ২৭ অক্টোবর বেআইনি ভাবে কাশ্মীর দখল করেছিল ভারত। তার প্রতিবাদে প্রতি বছর এই দিনটিতে নিয়ন্ত্রণরেখার দু’পাশ এবং পৃথিবীর সর্বত্র কাশ্মীরিরা কালা দিবস পালন করেন। পাক সংবাদমাধ্যমগুলির দাবি, রবিবার কাশ্মীরে পুরোপুরি বন্ধ পালিত হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top