News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র : রামেশ্বর
Image

অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র : রামেশ্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ দেশের অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি৷ তাঁর কথায়, কপর্োরেট করে ছাড়, ব্যাঙ্ক সংযুক্তিকরণ এবং জিএসটি দরেও পরিবর্তন করা হয়েছে৷ এতে দেশের মানুষ দারুণ উপকৃত হচ্ছেন বলে দাবি করেন তিনি৷


বৃহস্পতিবার আগরতলায় বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি বলেন, কর্পোরেট করে ছাড় ভীষণ সাহসী সিদ্ধান্ত৷ মূলত দেশের বাণিজ্যিক স্থিতিতে গতি আনার জন্যই ওই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, ২০১৪ সালে ভারতে করের হার গোটা বিশ্বের তুলনায় অধিক ছিল৷ ফলে ভারতীয় কোম্পানিগুলির লোকসান হত এবং পণ্য রফতানিতে তার প্রভাব পড়ত৷ তিনি দাবি করেন, কপর্োরেট করে ছাড়ের ইতিবাচক প্রভাব গরিব এবং বেকাররা অনুভব করতে পারবেন৷


তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে নতুনভাবে বিনিয়োগ আসবে৷ এতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ সাথে তিনি যোগ করেন, কৃষিকাজেও নির্ভরশীলতা কমবে৷ ফলে, কৃষকরাও উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন৷ এদিন তিনি বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে কোম্পানিগুলি আর্থিক দিক দিয়ে স্বচ্ছল হবে৷ তাতে, ব্যাঙ্ক ঋণের প্রতি নির্ভরতা কমবে৷ একইসাথে অনাদায়ী ঋণের পরিমাণও কমবে৷


কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জিএসটি দরে পরিবর্তনের ফলে অনেক জিনিসপত্রের দাম কমবে৷ এতে সাধারণ নাগরিকরা উপকৃত হবেন৷ তাঁর মতে, বিশ্ব মন্দার প্রভাব ভারতেও দেখা যাচ্ছে৷ কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সময়মতো পদক্ষেপ নিয়েছে৷ তাঁর দাবি, দেশের নিরাপত্তার সাথে অর্থনীতিকেও শক্তিশালী করার সমস্ত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার৷ তিনি আশ্বস্ত করেন, অর্থনীতি নিয়ে দুঃশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই৷ কারণ, নোবেল পুরস্কারপ্রাপক অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিও দেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পর ভোল বদল করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top