News Flash

  • Home
  • Uncategorized
  • এবার বিয়ে সেরে ফেললেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল
Image

এবার বিয়ে সেরে ফেললেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল

মালোর্কা, ২০ অক্টোবর (হি.স.) : এবার চুপিসারে বিয়েটাও সেরে ফেললেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। বাগদান পর্বটা সেরে রেখেছিলেন প্রায় একবছর আগে। দীর্ঘদিনের বান্ধবী সিসকা পেরেলোর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। শনিবার পুয়ের্তো রিকোর লা ফোর্টালেজায় রীতিনীতি মেনে চার হাত এক হল নাদাল ও পেরেলোর।

পুয়ের্তো রিকোর অভিজাত ক্যাসেলে নাদালের বিবাহ অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত ছিলেন প্রায় ৩৫০ জন অতিথি। আমন্ত্রিতের তালিকায় ছিলেন স্পেনের রাজা জুয়ান কার্লোস (১৯৭৫-২০১৪)। ঘরোয়া জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই বছর একত্রিশের পেরেলোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বছর তেত্রিশের নাদাল। উল্লেখ্য, নাদালের বোন মারিবেলের ছোটবেলার বন্ধু ফ্রান্সিসকো পেরেলো। ২০০৫ বোন মারিবেলের মারফৎ নাদালের সঙ্গে যোগাযোগ হয় পেরেলোর। এরপরেই শুরু হয় মন দেওয়া নেওয়ার পর্ব। দীর্ঘ ১৪ বছর বাদে পূর্ণতা পেল তাঁদের ভালোবাসা।

কবজিতে চোটের কারণে লেভার কাপের শেষ দুই ম্যাচে নাম প্রত্যাহার করে নেন স্প্যানিশ তারকা। পরবর্তীতে বাধ্য হয়ে সাংহাই মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার করে নিতে হয় চলতি মরশুমে ফরাসি ও যুক্তরাষ্ট্র ওপেন জয়ীকে। এই নিয়ে টানা দ্বিতীয়বার সাংহাই মাস্টার্স থেকে চোটের কারণে নাম তুলে নিতে বাধ্য হন ১৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top