News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতারণার অভিযোগ, ই-রিক্সা চালকদের বিক্ষোভ
Image

প্রতারণার অভিযোগ, ই-রিক্সা চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর ৷৷ ই-রিকশা চালকদের ব্যাঙ্ক ঋনের মাধ্যমে পুরানো ই-রিকশা বদলে নতুন ই-রিকশা ব্যবস্থা ও বৈধ কাগজপত্র দেবার প্রতিশ্রুতি দিয়ে ই-রিকশা ডিলার সুষেন মালাকার প্রতারনার আশ্রয় নিয়েছে৷ তাতে ক্ষুব্ধ হয়ে ই-রিকশা চালকরা তার বাড়ি ও শোরুমে গিয়ে ঠগবাজি ও প্রতারনার তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছে৷

ই-রিকশা ডিলারদের নয়া চক্রান্তের ফাঁদে পড়ে আবারও ক্ষতির সম্মুখীন ই রিকশা চালকরা৷ পুরান ই-রিকশা জমা দিয়ে নতুন ই-রিকশা নিয়ে যাবার প্রলোভন দেখিয়ে ঠগবাজির ফাঁদ পেতেছে ই-রিকশা ডিলাররা৷ শুক্রবার এ ধরনের চক্রান্তের ফাঁদে ফেলে ৪৫টি ই-রিকশা ভেঙে ফেলেছে ডিলার সুষেন মালাকার৷ যাদের মাধ্যমে ই-রিকশা ভেঙে ফেলা হয়েছে তাদেরকে ব্যাঙ্ক ঋণের মাধ্যমে পুনরায় ই-রিকশা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল ডিলার৷ এ ধরনের ফাঁদে ফেলে রিকশাগুলো ভেঙে ফেলার পর তারা চালকদের কাছে নগদ টাকা দেবরা জন্য চাপ দিচ্ছে৷ ই-রিকশা চালকদের পক্ষে নগদ টাকা দিয়ে নতুন করে ই-রিকশা ক্রয় করার মতো ক্ষমতা নেই৷ ডিলার সুষেন মালাকারে এহেন কার্যকপালে ক্ষুব্ধ হয়ে ই-রিকশা চালকরা শনিবার জিলারের বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ অবিলম্বে প্রতারক ডিলারকে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দবি উঠেছে৷ যাদের ই-রিকশা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে ই-রিকশা ব্যবস্থা করে দেবার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ প্রত্যেক ই-রিকশা চালককে লাইসেন্স প্রদান, ইন্সুরেন্সের ব্যবস্থা করা, যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে বৈধ কাগজপত্র প্রদানেরও দাবি জানিয়েছে ই-রিকশা চালকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top