News Flash

  • Home
  • Uncategorized
  • ঘনিয়ামারায় অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

ঘনিয়ামারায় অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ অক্টোবর৷৷ রহস্যজনক ভাবে শ্বশুর বাড়িতে অগ্ণিগদ্ধ হলেন গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ বিশালগড় থানার অধীন ঘনিয়ামাড়া এলাকায়৷ অগ্ণিদগ্দ মহিলাকে বিশালগড় হাসপাতল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম সেলিনা বেগম৷ বয়স ৩২৷


সংবাদে প্রকাশ, এদিন রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ আচমকা অগ্ণিদগ্দ হয়ে আর্তনাদ করছিলেন সেলিনা৷ সাথে সাথে প্রতিবেশী ছুটে যান এবং আগ্ণিদগ্দ সেলিনাকে বাঁচানোর চেষ্টা করেন৷ এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন এবং অগ্ণিদগ্দ সেলিনাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ সেলিনার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিশালগড় হাসপাতাল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷

প্রতিবেশীরা জানিয়েছেন অগ্ণিদগ্দ হওয়ার সময় ওই বাড়িতে কেউই ছিলেন না৷ স্বামী ময়নাল হুসেনেরও কোন হদিশ নেই৷ পরিবারের অন্য সদস্যরাও গা ঢাকা দিয়েছে৷ প্রাথমিক ভাবে এলাকার লোকজনের দাবি গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয়েছে৷ জানা গিয়েছে ওই মহিলা নিঃসন্তান৷ বিশালগড় থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top