News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী
Image

স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ অক্টোবর ৷৷ বিয়ের ঠিক তিন বছরের মাথায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নৃশংসভাবে খুন হল এক তরুণী গৃহবধূ৷ শ্বাসরুদ্ধ করে তাকে মারা হয়েছে বলে অভিযোগ৷ মৃতার নাম পারমিতা ভট্টাচার্য৷ বয়স ২৩ বছর৷ পিতা সুভাষ ভট্টাচার্য৷ পিতা পেশায় পুলিশ কর্মী৷ পরিবারের কনিষ্ঠা কন্যা পারমিতা৷ বাড়ি বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকায়৷


গত তিনবছর আগে বিশালগড় রঘুনাথপুর এলাকার বিনয় ভট্টাচার্যের ছেলে বিশ্বজিত ভট্টাচার্যের সঙ্গে রীতি মেনে হিন্দু শাস্ত্র মতে বিয়ে হয়েছিল পারমিতার৷ বিয়ের একবছর ভালোয় ভালোয় কেটেছিল তার দাম্পত্য জীবন৷ এরপর পারমিতার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার৷ স্বামী বিশ্বজিত ভট্টাচার্য পেশায় ওষুধ ব্যবসায়ী৷ সে জরিয়ে পরে পরকীয়ায়৷ বিশালগড় নিচের বাজারে একটি দোকান রয়েছে তার৷ ব্যবসার উছিলা দেখিয়ে গভীর রাতে ঘরে ফিরত বিশ্বজিত৷


পরকিয়ায় বিশ্বজিত এতই পাগল ছিল যে, পারমিতাকে দিত না স্ত্রীর মর্যাদা৷ আকণ্ঠ মদ্যপান করে রোজ রাতে তাকে বেদম প্রহারের পাশাপাশি অমানবিক নির্যাতন করত৷ বিয়ের সময় পিতা সুভাষ ভট্টাচার্য পণ পিপাসু বিশ্বজিতের পরিবারের হাতে তুলে দিয়েছিল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ ছয় লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী৷ এরপরেও পণের খাই মেটেনি বিশ্বজিতের৷ সময়ে অসময়ে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য পারমিতাকে চাপ দিত বিশ্বজিত৷ কোন সময় অক্ষমতা দেখালে পারমিতার উপর নির্যাতনের মাত্রা আরও তীব্র হত৷ এভাবেই চলছিল পারমিতার জীবনের শেষ দুটি বছর৷

বৃহস্পতিবার রাতটি ছিল পারমিতার জীবনের শেষ রাত৷ স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নৃশংসভাবে খুন হল সে৷
পিতা সুভাষ ভট্টাচার্য অভিযোগ করেন, শ্বাসরুদ্ধ করে মারার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পারমিতাকে৷ রাত সাড়ে এগারটার ঘটনা৷ খবর পেয়ে বাড়ির সকলে চলে যান হাসপাতালে৷ গিয়ে দেখেন মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে ট্রলিতে৷ কান্নায় ভেঙে পড়েন সবাই৷

খবর পেয়ে বিশালগড় হাসপাতালে ছুটে আসে পুলিশ৷ হাসপাতাল থেকেই স্বামী বিশ্বজিতকে আটক করে নিয়ে যায় বিশালগড় মহিলা থানার পুলিশ৷ শুক্রবার সকালে মৃতার বাবা সুভাষ ভট্টাচার্য, স্বামী বিশ্বজিত ভট্টাচার্য এবং শাশুড়ি সবিতা ভট্টাচার্যের নামে থানায় মামলা দায়ের করেন৷ অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন পারমিতার বাপের বাড়ির লোকজন সহ জাঙ্গালিয়া এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top